1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজান থানা পুলিশের বিরুদ্ধে স্বামীকে না পেয়ে ঘর লুটপাট, স্ত্রীর বিস্ফোরক অভিযোগ মাস্কাট রুই আল ফালাহ হোটেলে বাঙালিদের মিলনমেলা বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে পরিক্ষায় ভাল ফলাফলের মাধ্যমেঃ মুসলেহ উদ্দিন রাউজানে আব্দুস সালাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবীণ বরণ,বিদায় সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ   কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের বর্ণাঢ্য অনুষ্ঠান সম্পন্ন চুয়েটে বর্ণাঢ্য অনুষ্ঠানমালায় বাংলা নববর্ষ উদযাপন রাউজানে অস্ত্র গুলিসহ এক যুবক গ্রেফতার রাউজানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থ দণ্ড,মেয়াদ উর্ত্তীণ মালামাল জব্দ। রাউজান পৌরসভা পূজা উদযাপন পরিষদের আওতাধীন দুই ওয়ার্ড পূজা কমিটি গঠিত একটি খালের বাঁকই কাল! আতঙ্কে দিন কাটছে নোয়াজিষপুরের শতাধিক পরিবার 

রাউজানে বিনামুল্যে ভিজিএফ চাল বিতরণ দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির দিকে নিয়ে যাচ্ছেন সরকার:ফজলে করিম চৌধুরী এমপি

  • প্রকাশিত: শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ২৫৫ বার পড়া হয়েছে

ঈদুল আযহাকে সামনে রেখে রাউজানে ভিজিএফ কর্মসূচির আওতায় দুস্থ পরিবারে বিনামূল্যে চাল বিতরণ শুরু হয়েছে। ১৭ জুন শনিবার সকালে রাউজান সরকারি কলেজ প্রাঙ্গনে এই কর্মসূচির উদ্বোধন করেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশে^র বহু দেশ অর্থনৈতিক সংকটে পড়েছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে আমাদের দেশকে এই সংকট থেকে মুক্ত রেখে অর্থনৈতিক অবস্থাকে চাঙ্গা রেখেছেন, দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির দিকে নিয়ে যাচ্ছেন। উন্নয়ন ও ক্ষুধা দারিদ্রমুক্ত দেশ গড়তে শেখ হাসিনা সরকারের ধারাবাহিকতা রক্ষা জরুরী বলে অভিমত ব্যক্ত করেন। আগামী নির্বাচনে নৌকার পক্ষে ঐক্যবদ্ধ থেকে বিজয় সুনিশ্চিত করতে রাউজানবাসীর প্রতি আহ্বান জানান। চাল বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, কাউন্সিলর সমীর দাশ গুপ্ত, জানে আলম জনি,আজাদ হোসেন, জসিম উদ্দিন চৌধুরী,সওকত হাসান,নাছিমা আকতার,জান্নতুল ফেরদৌস ডলি। উল্লেখ্য যে এই কর্মসূচির আওতায় এবার রাউজানে সর্বমোট ১১ হাজার ১৭২ দুস্থ পরিবার বিনামূল্যে দশ কেজি করে চাল পাচ্ছে। এর মধ্যে পৌরসভা চার হাজার ৬২১ ও উপজেলার ১৪ ইউনিয়নে পাচ্ছে ছয় হাজার ৫৫১ দুস্থ পরিবার।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট