1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিএনপির কেন্দ্রীয় দুই নেতার ঈদ উদযাপন রাউজানে দুর্ধর্ষ ডাকাতি, মসজিদের মাইকে প্রচারের পর দিক একে একে ৯ ডাকাত আটক রাউজান পৌর ৮নং ওয়ার্ডে হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ রাউজান প্রেসক্লাবে উদ্যাগে ঈদ উপহার বিতরণ করলেন বিএনপি নেতা মোহাম্মদ আলী সুমন ডাবুয়া–মেলুয়ায় অবৈধ ইটভাটা, প্রতিদিন পুড়ছে শত শত মণ কাঠ রাউজানে পশ্চিম গুজরায় চোরের উপদ্রব বেড়েছে, এবার গভীর রাতে গৃহস্থের মহিষ চুরি রাউজানে মাটিখেকো সিন্ডিকেট বেপরোয়া,লোকদেখানো অভিযানে কাজ হচ্ছে না রাউজানে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামানায় ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল রাউজান সরকারি কলেজ ছাত্রদলের ইফতারি বিতরণ রাউজানের ৬ জুয়ারী আটক,টাকাসহ জুয়া খেলার সামগ্রী জব্দ

রাউজানে গাউসিয়া কমিটির ঘর পেলেন স্বামী পরিত্যক্তা নারী লাকী আক্তার

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ২২৮ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজানে তিন কন্যা সন্তানের জননী স্বামী পরিত্যক্তা গৃহহীণ লাকী আকতারকে সেমিপাকা ঘর নির্মাণ করে দিয়েছে মানবতার সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ’র উত্তর সর্তা শাখা। ২৮ জুলাই শুক্রবার সকালে লাকী আকতারের নিকট এ ঘর হস্তান্তর করেন গাউসিয়া কমিটির নেতৃবৃন্দ। জানা যায়, রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের উত্তর সর্তা গ্রামের স্বামী পরিত্যক্তা লাকী আকতার তার তিন কন্যা সন্তানকে নিয়ে বাপের বাড়িতেই থাকতেন। গৃহহীণ ওই নারী তার বাপের বাড়ির খালি জায়গায় ঘর নির্মাণের কথা জানালে সহযোগিতায় এগিয়ে আসে গাউসিয়া কমিটি। ঘরটি নির্মাণ কাজে ব্যয় হয়েছে প্রায় ২ লাখ টাকা। ঘর পেয়ে আনন্দে আত্মহারা লাকী আকতার। তিনি বলেন, ‘আমার ইচ্ছে ছিল সবার সহযোগিতায় টিন আর বেড়া দিয়ে কাঁচাঘর নির্মাণ করব। টিন পাওয়ার সহায়তায় গাউসিয়া কমিটি নেতৃবৃন্দ’র কাছে গিয়েছিলাম। তারা উদ্যোগ নিয়ে উন্নত নির্মাণ সামগ্রী দিয়ে আমাকে সেমিপাকা ঘর নির্মাণ করে দেন। আমার তিন কন্যা সন্তানকে নিয়ে মাথা গোঁজার ঠাঁই পেয়েছি, মরলেও শান্তি পাবো।’ ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ডের ইউপি সদস্য গিয়াস উদ্দিন, সংগঠনের উপদেষ্টা সামশুল আলম, গাউসিয়া কমিটি উত্তর সর্তা শাখার সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ গোলাম রহমান, সহ-সভাপতি মাষ্টার জাফর আলম, মো. ইউসুফ, সাধারণ সম্পাদক মাষ্টার রফিকুল আলম সিকদার, সহ-সম্পাদক মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আকবর, সহ-দাওয়াতে খায়র সম্পাদক হাফেজ মহিউদ্দিন, মাষ্টার মুজিব, মাওলানা সরওয়ার, মাওলানা মোরশেদ, হাফেজ আরফাত, মাওলানা হাসান আলী, মাওলানা তসলিল, লোকমান প্রমূখ। গাউসিয়া কমিটির উত্তর সর্তা শাখার সাধারণ সম্পাদক মাষ্টার রফিকুল আলম সিকদার বলেন, ‘গাউসিয়া কমিটি উত্তর সর্তা শাখার উদ্যোগে গৃহহীণ নারীকে মাথা গোঁজার ব্যবস্থা করা হয়েছে। তা ছাড়া সংগঠনের পক্ষ থেকে গৃহ নির্মাণ, শিক্ষা ও চিকিৎসা খাতে প্রায় ৮৩টি পরিবারকে…

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট