1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিএনপির কেন্দ্রীয় দুই নেতার ঈদ উদযাপন রাউজানে দুর্ধর্ষ ডাকাতি, মসজিদের মাইকে প্রচারের পর দিক একে একে ৯ ডাকাত আটক রাউজান পৌর ৮নং ওয়ার্ডে হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ রাউজান প্রেসক্লাবে উদ্যাগে ঈদ উপহার বিতরণ করলেন বিএনপি নেতা মোহাম্মদ আলী সুমন ডাবুয়া–মেলুয়ায় অবৈধ ইটভাটা, প্রতিদিন পুড়ছে শত শত মণ কাঠ রাউজানে পশ্চিম গুজরায় চোরের উপদ্রব বেড়েছে, এবার গভীর রাতে গৃহস্থের মহিষ চুরি রাউজানে মাটিখেকো সিন্ডিকেট বেপরোয়া,লোকদেখানো অভিযানে কাজ হচ্ছে না রাউজানে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামানায় ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল রাউজান সরকারি কলেজ ছাত্রদলের ইফতারি বিতরণ রাউজানের ৬ জুয়ারী আটক,টাকাসহ জুয়া খেলার সামগ্রী জব্দ

কাপ্তাই-সড়কে চলন্ত অটোরিক্সার উপর গাছ পড়ে ৩ জন আহত

  • প্রকাশিত: শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ১৯৮ বার পড়া হয়েছে

বৃষ্টির মধ্যে কাপ্তাই সড়কে একটি গাছ উপড়ে পড়েছে চলন্ত সিএনজি অটোরিক্সার উপর। এসময় তিনটি বৈদ্যুতিক খুঁটিও ভেঙ্গে পড়ে। বিদ্যুৎ সরবরাহ বিঘিœত হয়। প্রায় ৩ ঘন্টা সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। এই ঘটনা ঘটেছে শনিবার (৫ আগস্ট)সকাল ৮টার দিকে। পরে পুলিশ ও রাঙ্গুনিয়া থেকে ফায়ার সার্ভিসের লোকজন এসে গাছ অপসারণ করার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সাথে কথা বলে জানা যায়, সকাল ৮টার দিকে চট্টগ্রাম(রাউজান) তাপবিদ্যুৎ কেন্দ্রের কাছে এই ঘটনা ঘটে। গাছ চাপায় অটোরিক্সাটি ধুমড়েমুছড়ে যায়, আরোহীরা আহত হয়। স্থানীয়রা গাছের নিচে থাকা অটোরিক্সার ভিতর থেকে চালকসহ তিনজনকে উদ্ধার করে বিভিন্নস্থানে চিকিৎসার জন্য পাঠায়।চুয়েট পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃষ্টিপাতের মধ্যে গাছটি ভেঙে চলন্ত পন্যবাহী সিএনজি অটোরিক্সার উপর গাড়ীর উপর পড়েছিল। তখন সিএনজিটি শহরমুখি ছিল। সংবাদ পেয়ে রাঙ্গুনিয়ার ফায়ার সার্ভিসসহ আমরা ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে গাছটি সড়ক পথ থেকে অপসারণ করি। ১০টার দিকে সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়। এই ঘটনায় সিএনজি অটোরিক্সা চালকসহ তিনজন আহত হয়। তাদের স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট