1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের 

নোয়াজিষপুরে সেলাই ও প্রশিক্ষণার্থী দের মাঝে সার্টিফিকেট বিতরণ।

  • প্রকাশিত: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১৩ বার পড়া হয়েছে

শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট পরিচালিত প্রতিষ্ঠান উম্মুল আশেকীন সৈয়দা সাজেদা খাতুন (রহ:) হিফযখানা ও এতিমখানা’র ছাত্রদের মাঝে ড্রেস বিতরণ ও দারিদ্র্য বিমোচন প্রকল্প’র পরিচালনায় মহিলাদের বিনামূল্যে সেলাই প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়েছে।২০ সেপ্টেম্বর বুধবার বিকালে মাদ্রাসার মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব লায়ন এম.সরোয়ার্দী সিকদার। নোয়াজিষপুর মূঈনীয়া আজিজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনজুরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সুমন চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দারিদ্র বিমোচন পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক আবদুল হালিম আল মাসুদ, গিয়াস উদ্দিন চৌধুরী, আকতার হোসেন, আওয়ামী লীগ নেতা মোসলেম উদ্দিন চৌধুরী, মোদাচ্ছের হায়দার মেম্বার, ফজলুল কাদের, তরিকুল ইসলাম মাইজভাণ্ডারী, তাঁজ উদ্দিন খান সোলাইমান, জিয়াউর রহমান মেম্বার, কাজী হেলাল উদ্দিন, নুরুল হক, আক্কাস উদ্দিন মানিক,এস এম তছলিম উদ্দিন,আব্দুল্লাহ আল নোমান, মাওলানা সাজ্জাদ হোসেন, কুতুব উদ্দিন সিকদার, ওসমান প্রমুখ। জানা গেছে ,শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট পরিচালিত দারিদ্র বিমোচন প্রকল্পের আওতায় নোয়াজিষপুরে মহিলাদের বিনামূল্যে ৩মাসব্যাপী ২০জন প্রশিক্ষনার্থীকে সেলাই প্রশিক্ষণ দেয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে তাদের সার্টিফিকেট দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট