1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সর্বজয়া মা অ্যাওয়ার্ড তুলে দিলেন মেয়র এক প্রবাসীর স্ত্রী রেহেনা সুলতানা রিতাকে রাউজান নোয়াজিশপুরের প্রাচীন ঈশা খাঁ দিঘির জলীয় অংশ দখলের অভিযোগ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ সহায়তায় দিল রাউজান উপজেলা যুবদল রাউজানের এমপির রোগমুক্তি কামনায় ‘সনাতনী সম্প্রদায় ঐক্যবদ্ধ পরিষদের’ প্রার্থনা সভা রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয় বসতঘর পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর’র দেখা নেই, নাগরিক সেবা থেকে বঞ্চিত ৬ নং ওয়ার্ডবাসী অশ্রুসিক্ত নয়নে চিরনিদ্রায় শায়িত আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তাখান আযহারী বিশ্ব নৃত্য দিবসে সঞ্চারী নৃত্যকলা একাডেমির নৃত্য উৎসব “এসো ছন্দের আনন্দযজ্ঞে “ হালদা নদীতে প্রথম দফায় মা মাছ ডিম ছেড়েছে রাউজানে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ বীজধান ও সার বিতরণ

রাউজান পৌর আ. লীগের বর্ধিত সভায় বক্তারা জনগণের ভোটে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে

  • প্রকাশিত: শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৩১ বার পড়া হয়েছে

রাউজান পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাউজান মুন্সিরঘাটাস্থ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ¦ মো. শাহজাহান ইকবাল। সভাপতিত্ব করেন রাউজান পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজরুল ইসলাম চৌধুরী। যুগ্ম সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি স্বপন দাশ গুপ্ত, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব বশির উদ্দিন খান, দপ্তর সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি কাউন্সিলর শওকত হাসান, কাউন্সিলর এডভোকেট দিলীপ কুমার চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মুছা আলম খনা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবদুল লতিফ, কার্য নির্বাহী সদস্য সাংবাদিক প্রদীপ শীল, মহিলা বিষয়ক সম্পাদিকা মহিলা কাউন্সিলর জেবুন্নেসা, দপ্তর সম্পাদক সেলিম উদ্দিন, মিলন ঘোষ, অশোক পালিত, টিপু দে। ওয়ার্ড নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন অপূর্ব দেব অপু, ইলিয়াস মাস্টার, অনিল দাশগুপ্ত, মৃদুল দাশ, মোরশেদুল আলম, আলহাজ আবুল কালাম, আলহাজ রফিক উদ্দিন খান, বেদারুল ইসলাম মাস্টার। প্রধান অতিথি আলহাজ¦ শাহাজান ইকবাল বলেন, দ্বাদশ জাতীয় নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। মনে রাখতে হবে রাউজানের উন্নয়নে ফজলে করিম চৌধুরী নেতৃত্ব ও দলীয় সাংগঠনিক অবস্থান সৃষ্টির অবদান ভোটের মাধ্যমে প্রমাণ করতে হবে। আনোয়ারুল ইসলাম বলেন, আওয়ামীলীগ কোন সেনা বাহীনি সৃষ্ট বিদ্রোহী রাজনৈতিক দল নয়। এটা বঙ্গবন্ধুর আদর্শিক সর্ববৃহত্তম প্রাচীন সংগঠন। শেখ হাসিনার নেতৃত্বে উন্নত দেশে পা রেখেছে বাংলাদেশ। সুতারাং শেখা হাসিনার সরকার পুনরায় ক্ষমতায় আসতে হবে। মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, দলের মধ্যে জামাত বিএনপির আত্মা সৃষ্টি হয়েছে। একই সাথে রাউজান থেকে বিতারিতরা সক্রিয় হয়ে উঠার চেষ্টা করছে। এদেরকে চিহিৃত করতে হবে। ত্যাগী নেতাকর্মীদের মূলায়ন করে আগামী নির্বাচনে মাঠে নামাতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট