1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

রাউজানে একতা সংঘের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে আজিমুশশান মাহফিল

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ৪১৩ বার পড়া হয়েছে

রাউজান ডাবুয়া ইউপির ১নং ওয়াডস্থ সিকদার বাড়ী একতা সংঘের ব্যাবস্থাপনায় পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে আজিমুশশান নুরানি মাহফিল এডভোকেট আনোয়ার পাশার সভাপতিত্বে (১৩ অক্টোবর) শুক্রবার রাতে সংগের ময়দানে অনুষ্ঠিত হয়।তরুণ সংগঠক মোহাম্মদ তাসরীফের সঞ্চালনায় এতে প্রধান আলোচকের ত্বকরির পেশ করেন গাউছিয়া রেজবীয়া নেজামীয়া ইছাপুরী সুন্নিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্জ আল্লামা গাজী মঈনুদ্দিন রেযভী(মা.জি.আ)।বিশেষ বক্তা ছিলেন গার্জনিয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসার সিনিয়র আরবি প্রভাষক ও খয়রাতি পাড়া জামে মসজিদের খতিব আল্লামা সৈয়্যদ মুহাম্মদ রফিকুল ইসলাম ক্বাদেরী( মা.জি.আ)।মাহফিলের শুরুতে ক্বেরাত পরিবেশন করেন শিক্ষার্থী মোহাম্মদ আল আবির ও নাতে রাসুল পরিবেশন করেন মোহাম্মদ রহিম।মিলাদ কিয়াম পরিবেশন করেন রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মাওলানা এম বেলাল উদ্দিন মাইজভান্ডারী।এছাড়া বাদে আসর হতে কোরানে খতম,খতমে গাউসিয়া শরীফ ও খতমে খাজেগান অনুষ্ঠিত হয়।মাহফিলে অথিতি ছিলেন মোহাম্মদ কামাল উদ্দিন,পেশ ইমাম মাওলানা মোহাম্মদ সাকের উল্লাহ,মাওলানা মোহাম্মদ আবদু রহিম,হাফেজ মাওলানা ইউনুচ,মাওলানা ইকবাল হোসেন কাদেরী ,আব্দুস শুক্কুর,মোহাম্মদ মাহাবুল আলম,মাওলানা ছালে আকবর।উপস্থিত ছিলেন জিয়াউল হক জুয়েল, মোঃ রুবেল,মোঃ সোহেল,মোঃ রাজিব,মোঃ সজীব, মোঃ মোরশেদ,মোঃ বাবলু,মোঃ নজরুল,মোঃ ফোরকান, মোঃ মনজুর আলম,মোঃ হিরু,মোঃ জিসান,মোঃ সাদি,মোঃ রহিম,মোঃ আরফান,মোঃ ইমন,মোঃ তৌসিফ,মোঃ রাব্বি,মোঃ সাব্বির,মোঃ আবির,মোঃ ওয়াজিত,মোঃ সাজিত,মোঃ রবি, মোঃ হাবিব প্রমুখ।এতে বক্তারা বলেন আল্লাহর প্রিয় হাবীবের শুভাগমনের স্মৃতি বিজড়িত রবিউল আউয়াল শরীফের মর্যাদা ও পবিত্রতা রক্ষা করা ঈমানী দায়িত্ব। নূর নবীজির পৃথিবীতে শুভাগমনের ঐতিহাসিক মহিমান্বিত রবকত মন্ডিত দিন বিশ্ব মুসলিম উম্মাহর খুশী উদযাপনের দিন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট