1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান এভারকেয়ার হসপিটাল ও হিউম্যান কেয়ারের সাথে সমঝোতা স্বাক্ষর, রাউজানে আইপিএম বিষয়ক কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত রাউজানে ৩৩ হাজার ভোল্টেজের লাইনে বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে যুবক রাউজানে সরকারের নির্ধারিত দামে কেজি প্রতি ৩৬ টাকায় ধান ও চাল সংগ্রহ উদ্বোধন রাউজানে ফিতর মোহাম্মদ চৌধুরী জামে মসজিদ পরিচালনা কমিটি গঠিত

ফারাজ করিম চৌধুরীর আহবানে ফিলিস্তিনের মুসলমানদের জন্য বিশ্বব্যাপী রোজা পালন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ৮৪২ বার পড়া হয়েছে

ইহুদিবাদী ইসরায়েলের বর্বর নির্যাতনের শিকার ফিলিস্তিনের মজলুম মুসলমানদের জন্য দোয়া কামনায় আজ ১৯ অক্টোবর বৃহস্পতিবার বিশ্বব্যাপী একযোগে রোজা পালন করেছে অসংখ্য মানুষ।জানা যায়, গত ১৭ অক্টোবর রাতে নিজের ভেরিফাই করা অফিসিয়াল ফেসবুক পেইজে স্ট্যাটাসের মাধ্যমে ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের কল্যাণ কামনায় মহান আল্লাহর জন্য রোজা রাখার আহবান জানিয়েছিলেন দেশের তরুণ মানবিক ব্যক্তিত্ব ফারাজ করিম চৌধুরী। তার এই কর্মসূচীতে সাড়া দেয় দেশ-বিদেশের হাজারো মানুষ। এরই প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার অসংখ্য মানুষ রোজা রেখেছেন বলে জানা গেছে। বিশেষ করে বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, সিলেট, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, খাগড়াছড়ি, ময়মনসিংহ, জামালপুর, কুড়িগ্রাম, বগুড়া, রাঙ্গামাটি, কক্সবাজার, ভোলা, নারায়ণগঞ্জ, রাজশাহী, কুমিল্লা, ফরিদপুর, মুন্সিগঞ্জ, খুলনা, পাবনা, বরগুনা, সিরাজগঞ্জ, রংপুর, মৌলভী বাজার, চাঁদপুর, ঝিনাইদহ, গাইবান্ধা, নরসিংদী, শরীয়তপুর, ব্রাহ্মণবাড়িয়া, পিরোজপুর, হবিগঞ্জ, মাদারীপুর, গাজীপুর, বাগেরহাট, বরিশাল, মাগুরা, ফেনী সহ দেশের প্রত্যেকটি জেলায় এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ তথা কাতার, সৌদী আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কুয়েত, মালেশিয়া সহ বিভিন্ন দেশের অসংখ্য মানুষ রোজা রেখেছে বলে এখন পর্যন্ত জানা গেছে।দেশে-বিদেশে নানা সংকটময় মুহূর্তে বিপন্ন মানবতার জন্য কাজ করা তরুণ মানবিক ব্যক্তিত্ব ফারাজ করিম চৌধুরীর আহবানে এর আগেও ফিলিস্তিন ইস্যুতে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট