1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
সর্বজয়া মা অ্যাওয়ার্ড তুলে দিলেন মেয়র এক প্রবাসীর স্ত্রী রেহেনা সুলতানা রিতাকে রাউজান নোয়াজিশপুরের প্রাচীন ঈশা খাঁ দিঘির জলীয় অংশ দখলের অভিযোগ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ সহায়তায় দিল রাউজান উপজেলা যুবদল রাউজানের এমপির রোগমুক্তি কামনায় ‘সনাতনী সম্প্রদায় ঐক্যবদ্ধ পরিষদের’ প্রার্থনা সভা রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয় বসতঘর পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর’র দেখা নেই, নাগরিক সেবা থেকে বঞ্চিত ৬ নং ওয়ার্ডবাসী অশ্রুসিক্ত নয়নে চিরনিদ্রায় শায়িত আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তাখান আযহারী বিশ্ব নৃত্য দিবসে সঞ্চারী নৃত্যকলা একাডেমির নৃত্য উৎসব “এসো ছন্দের আনন্দযজ্ঞে “ হালদা নদীতে প্রথম দফায় মা মাছ ডিম ছেড়েছে রাউজানে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ বীজধান ও সার বিতরণ

রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডে গণসংযোগ ও পথসভা করলেন নৌকার প্রার্থী ফজলে করিম চৌধুরী

  • প্রকাশিত: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ২০৩ বার পড়া হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম -৬ রাউজান সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী এ বিএম ফজলে করিম চৌধুরীর সমর্থনে পথ সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ ডিসেম্বর দুপুরে পৌরসভার ৯নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের আয়োজনে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন স্থানীয় পৌর কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী । পৌরসভা কৃষক লীগের সাধারণ সম্পাদক তসলিম উদ্দিনের সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন নৌকা প্রতিকের প্রার্থী এ বিএম ফজলে করিম চৌধুরী। বক্তব্য রাখেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব, , রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, বশির উদ্দিন খান, উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলুয়ারা ইউসুফ, মহিলা কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস ডলি, আওয়ামী লীগ নেতা হারুণ আর রশিদ টিপু, লোকমান কোম্পানি, যিশু সেন, সেলিম উদ্দিন, মিজানুর রহমান মুন্সি, ছাত্রলীগ নেতা মোহাম্মদ আসিফ প্রমুখ। পথ সভায় ফজলে করিম চৌধুরী বলেন, নৌকা স্বাধীনতার প্রতিক। নৌকায় ভোট দিলে উন্নয়ন হয়। মানুষ শান্তিতে ও সহ অবস্থান নিশ্চিত হয়। তিনি বলেন, দীর্ঘ ২৭ বছরের রাজনীতিতে মানুষের পাশে ছিলাম। রাউজানের প্রতিটি মানুষকে আমার পরিবারের সদস্য মনে করি। আমি সকল মানুষের জন্য ২৭ বছর কাজ করেছি আপনারা আমাকে একদিন সময় নিয়ে ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট