1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দর সমাজ গঠনে মানবিক মূল্যবোধের বিকাশ জরুরি: রূপম চক্রবর্তী রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু

রাউজানে অবৈধ পাঁচ ডায়াগনস্টিক সেন্টার ২৪ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ

  • প্রকাশিত: রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ৩০৪ বার পড়া হয়েছে

শাহাদাত হোসেন (রাউজান)
রাউজানে বিভিন্ন স্থানে গড়ে উঠা অবৈধ ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করে বৈধ কাগজপত্র না থাকায় সদরের পাঁচটি ডায়াগনস্টিক সেন্টার ২৪ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।রবিবার (২১ জানুয়ারি) বিকেলে এ নির্দেশ দেন রাউজান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন ধর। তিনি রাউজান উপজেলা সদরে কয়েকটি ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে রাউজান ডায়াগনস্টিক সেন্টার,মেডিকো ডায়াগনস্টিক সেন্টার,স্টার ল্যাব ডায়াগনস্টিক সেন্টার, লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার ও ইনটেনসিভ ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেন।এসময় এসব প্রতিষ্ঠান বৈধ কাগজপত্র দেখাতে না পারায় এবং নানাবিধ অনিয়মের কারণে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বন্ধ করতে নির্দেশ দেন তিনি। তিনি জানান,গত ১৭জানুয়ারি স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন দেশের আনাচে-কানাচে গড়ে উঠা সব ধরনের অবৈধ ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ দিয়েছেন।তিনি অবৈধ হাসপাতাল-ক্লিনিকের তালিকা চেয়েছেন। অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারগুলোর মালিকরা নিজেরাই বন্ধ করে দিলে ভালো, না হলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব এই কথাও বলেন মন্ত্রী। স্বাস্থ্য অধিদপ্তরের এমন নির্দেশনা দেয়ার কারণে এই অভিযান পরিচালনা করি। এছাড়াও রাউজানের নোয়াপাড়া পথের হাট, গহিরা, আমির হাট, পাহাড়তলী, ফকির হাট, ও জলিল নগরের ব্যাঙের ছাতা মত গড়ে উঠা অনেক ডায়াগনস্টিক সেন্টার রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট