1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের 

রাউজানে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সম্বর্ধনা ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৮৭ বার পড়া হয়েছে

নেজাম উদ্দিন রানা…
চট্টগ্রামের রাউজানে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সম্বর্ধনা ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেন,শিক্ষকতা একটি মহান পেশা। এই পেশায় যারা যুক্ত আছেন তারা সত্যিকার অর্থে একটি আলোকিত সমাজ বিনির্মানে কাজ করেন। অবসরকালীন সময়েও তারা যেন সমাজে যথাযথ সন্মান ও মর্যাদার সাথে থাকতে পারে সেদিকে সবার দৃষ্টি রাখতে হবে। শিক্ষক-কর্মচারি কল্যাণ তহবিল, বাংলাদেশ শিক্ষক সমিতি রাউজান উপজেলা (দক্ষিণ) শাখার আয়োজনে সম্বর্ধনা ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। ৩ ফেব্রুয়ারি শনিবার বিকেল ৪ ঘটিকায় মহামুনি এংলো-পালি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে শিক্ষক-কর্মচারি কল্যাণ তহবিল, বাংলাদেশ শিক্ষক সমিতি রাউজান উপজেলা (দক্ষিণ) শাখার সভাপতি অঞ্জন বড়ুয়ার
সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানে আলমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মহামুনি এংলো-পালি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের ভাইস চেয়ারম্যান লায়ন রূপম কিশোর বড়ুয়া।
উদ্বোধক ছিলেন পাহাড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোকন উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহম্মদ, বাংলাদেশ শিক্ষক সমিতি রাউজান উপজেলা (দক্ষিণ) শাখার সভাপতি অমল কান্তি দাশ। স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক-কর্মচারি কল্যাণ তহবিল, বাংলাদেশ শিক্ষক সমিতি রাউজান উপজেলা (দক্ষিণ) শাখার সাধারণ সম্পাদক দেওয়ানপুর স্কুলের সহকারি প্রধান শিক্ষক আবদুল গফুর। বক্তব্য রাখেন চুয়েট স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মুজিবুর রহমান। উরকিরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলাস কান্তি দাশ, মহামুনি এংলো-পালি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নাছরিন আকতার, আবুরখীল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অনুপ কুমার মহাজন।অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে সুনাম অর্জন করায় দুই কৃতি শিক্ষককে ক্রেস্ট ও নতুন নিয়োগপ্রাপ্ত চার প্রধান শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত ২৮ জন শিক্ষককে ক্রেস্ট, আর্থিক সহায়তা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সহ সভাপতি শাহ জামাল, তপন কুমার দত্ত, মাদল বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শেখর ঘোষ আপন, দপ্তর সম্পাদক আশীষ কুমার বৈদ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক কীর্তি রঞ্জন বড়ুয়া, সাংস্কৃতিক সম্পাদক জহির উদ্দীন, অর্থ সম্পাদক রঞ্জিত বড়ুয়া, শিক্ষক-কর্মচারি কল্যাণ তহবিল দক্ষিণ রাউজান শাখার অর্থ সম্পাদক প্রবীর পাল।অনুষ্ঠানে দক্ষিণ রাউজানের মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষকগণ উপস্থিত ছিলেন। শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে সঙ্গীত পরিবেশন করেন জানে আলম, জহির উদ্দীন, রুম্পি চৌধুরী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট