1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের 

রাউজানের পশ্চিম গুজরায় রক্ষাকালী মন্দিরে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ১৭৫ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের সরকার পাড়া গ্রামে নানা আয়োজনের মধ্য দিয়ে রক্ষাকালী মন্দিরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে।
১৬ ও ১৭ মার্চ রক্ষাকালী মন্দির প্রাঙ্গনে দুইদিনব্যাপী অনুষ্ঠানসূচির মধ্যে ছিল মাতৃকা পূজা,ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, সম্মাননা প্রদান ও অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ।
রক্ষাকালী মন্দির মহোৎসব পরিচালনা কমিটির সভাপতি মিলন কান্তি ঘোষের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক শেখর ঘোষ আপনের সঞ্চালনায় ১৬ মার্চ ধর্মীয় সভায় প্রধান অতিথি ছিলেন আশালতা কলেজ পরিচালনা পরিষদের সাবেক সভাপতি চিত্রা রাণী দে। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলক ছিলেন, চিকিৎসক ও সমাজ হিতৈষী ডাঃ হরিপদ চক্রবর্তী।
সংবর্ধেয় অতিথি ছিলেন বাংলাদেশ সনাতনী সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি টিটু তালুকদার, অগ্রনী ব্যাংক চট্টগ্রাম সার্কেলের সাবেক জোনাল ম্যানেজার তাপস সরকার। স্বাগতবক্তব্য রাখেন রক্ষাকালী মন্দির মহোৎসব পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কৃষ্ণ প্রসাদ মহাজন। বক্তব্য রাখেন, মহোৎসব পরিচালনা কমিটির সহ সভাপতি শ্যামল মহাজন, সহ অর্থ সম্পাদক জিকু মহাজন, সহ সাধারণ সম্পাদক সাজু দাশ, সাংগঠনিক সম্পাদক রাসেল সরকার।অতিথি ছিলেন, পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য অজিত বিশ্বাস, মহিলা ইউপি সদস্য লাকী মহাজন, জন্মাষ্টমী উদযাপন পরিষদ দক্ষিণ রাউজান শাখার সভাপতি চন্দন কুমার বিশ্বাস, রক্ষাকালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি অসিত চৌধুরী, পূজা উদযাপন পরিষদ পশ্চিম গুজরা ইউনিয়নের সাধারণ সম্পাদক টুটুন মহাজন,রক্ষাকালী মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সপু ঘোষ।উপস্থিত ছিলেন নেপাল কর, খোকন ভট্টাচার্য, উত্তম ভট্টাচার্য, সৈকত ঘোষ, অমিত ঘোষ, সুভাষ চৌধুরী, ঝুন্টু ঘোষসহ মন্দির পরিচালনা কমিটি, গীতা শিক্ষা কমিটি দক্ষিণ রাউজান শাখা ও মহোৎসব পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। সঙ্গীত পরিচালনায় ছিলেন রকি বিশ্বাস।মহোৎসব উপলক্ষে এলাকায় ব্যাপক সাজসজ্জাকরণ করা হয়।
অনুষ্ঠানে কয়েক হাজার নারী-পুরুষ প্রসাদ আস্বাদন করেন।
রক্ষাকালী মন্দির মহোৎসব পরিচালনা কমিটির সভাপতি মিলন কান্তি ঘোষ, সাধারণ সম্পাদক সপু ঘোষ ও অর্থ সম্পাদক শেখর ঘোষ আপন জানান, দুই দিনব্যাপী উৎসবে এলাকা ছাড়াও দূর-দূরান্ত থেকে কয়েক হাজার নারী-পুরুষের সমাগম উৎসবকে প্রাণবন্ত করে তোলে।উৎসবে মন্দির উন্নয়নসহ মহতি কাজে অবদান রাখায় বেশ কয়েকজন সমাজহিতৈষী ব্যক্তিবর্গদের সংবর্ধিত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট