1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দর সমাজ গঠনে মানবিক মূল্যবোধের বিকাশ জরুরি: রূপম চক্রবর্তী রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু

পশ্চিম সুলতানপুর স্কুলে সর্বজনীন পেনশন স্কিম উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ১৮ মে, ২০২৪
  • ২৩৬ বার পড়া হয়েছে

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত‍্যয়ে তরুণ প্রজন্মকে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনার লক্ষ্যে রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশনায় পশ্চিম সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদেরকে অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব। স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোরশেদ আলমের সভাপতিত্বে উদ্বোধকের বক্তব্য রাখেন রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাউন্সিলর শওকত হাসান, সমাজসেবক আলহাজ্ব নুরুল আমিন। সভায় বক্তারা বলেন, দেশের সকল মানুষ যাতে জীবনের শেষ বয়সে কোন আর্থিক সমস্যায় না ভুগে সুন্দরভাবে নিজের জীবন পরিচালনা করতে পারে এজন্য মাননীয় প্রধানমন্ত্রী সর্বজনীন পেনশন স্কিম চালু করেছেন। এটি প্রধানমন্ত্রীর দূরদর্শিতা ও যুগান্তকারী পদক্ষেপ। এই পেনশন স্কিমে অংশ নিয়ে সকল নাগরিক নিজ ও পরিবারের ভবিষ্যৎ জীবনের সুরক্ষা দিতে পারবে। একজন ব্যক্তি তাঁর শেষ বয়সে সন্তানদের উপর নির্ভর করতে হবে না, যেতে হবে না বৃদ্ধাশ্রমে। এই জমানো চাঁদার টাকাই হবে তার শেষ ভরসা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট