1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বাগীশ্বরী সংগীতালয়ের ২১ বছর পুর্তিতে অর্ধশত শিক্ষকদের সংবর্ধনা ও বর্ণাঢ্য সংগীতানুষ্ঠান সম্পন্ন রাউজানে বিএনপির কর্মীকে গুলি করে হত্যা, সড়কে লাশ নিয়ে অবরোধ স্বেচ্ছাসেবক দলনেতা নেজামকে জামিনের পর পুনরায় আটকের প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগীশ্বরী সংগীতালয়ের ২১ বছর পূর্তিতে বর্ণাঢ্য সংগীতানুষ্ঠানে ২০০ শিল্পীর সুরের মূর্ছনায় প্রাণবন্ত টিআইসি সিটি কলেজে ছাত্রদলের উপর শিবিরের হামলার প্রতিবাদে রাউজান কলেজ ছাত্রদলের বিক্ষোভ পূর্ব আবুরখীল প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের নতুন কমিটি গঠিত আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন রাউজানের কদলপুরে দুর্গা মন্দিরে ও বসত ঘরে চুরি রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মিশ্র ফলের বাগান ও মৎস্য প্রকল্প করে সফল রাউজান পৌর কাউন্সিলর আজাদ

  • প্রকাশিত: শনিবার, ২৫ মে, ২০২৪
  • ২১৭ বার পড়া হয়েছে

শখের বশে বিভিন্ন প্রজাতির দৃষ্টিনন্দন মিশ্র ফলের বাগান গড়ে তুলে রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদ হোসেন। তিনি একজন বৃক্ষপ্রেমিক। শৈশবকাল থেকেই বৃক্ষের প্রতি ছিল অপরিসীম ভালোবাসা তাঁর। রাজনীতি ও জনপ্রতিনিধির পাশাপাশি নিজ এলাকায় প্রায় ১০ একর জায়গাতে গড়ে তুলেছেন ফলের বাগান।তিনি শত ব্যস্ততার মাঝেও শখের এই ফলদ বাগান করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছেন। বর্তমানে তার শখের বাগানে শোভা পাচ্ছে দেশী ও বিদেশী নানান জাতের ফল। তাঁর বাগানে ঝুলছে আম, কাঁঠাল, লেবু, লিচু,জাম্বুরা,মাল্টা, পেঁপে, পেয়ারাসহ ইত্যাদি। এছাড়াও তিনি ১৬ একর আয়তনের পুকুর জলাশয়ে করেছেন রুই, কাতলা, মৃগেল,কালিবাউশ, তেলাপিয়া মাছের চাষবাদ। মাছ চাষ থেকে কাউন্সিলর আজাদ হোসেনের বছরে আয় ১০ লাখ টাকা। রয়েছে ডেইরী ফার্মও। বর্তমানে তিনি একজন সফল খামারী।পৌর কাউন্সিলর আজাদ হোসেন জানান, বিগত ৮ বছর আগে শখ করে দশ একর সমতল টিলাতে গড়ে তুলেছি উন্নত দেশি-বিদেশি জাতের ফলদ বাগান। উন্নত জাতের ফল গাছের মধ্যে লাগানো হয়েছে মাল্টা, কমলা, আম, কলা, খেজুর, পেয়ারা, লিচু, কাঁঠাল, পাতি লেবু, লেবু, পেঁপে,জাম্বুরা, আমলকী, বড়ই, জলপাইসহ ইত্যাদি।তিনি আরো জানান,তাঁর মাছ চাষের পুকুর থেকে প্রতি বছর আয় হয় ১০ লাখ টাকা। মিশ্র ফলের বাগান থেকে আয় হয় এক লাখ টাকা। ডেইরী ফার্মে লালন করা গাভী থেকে দুধ বিক্রি বাবদ আয় হয় বছরে ১ লাখ টাকা। ডেইরী ফার্মে লালন করা গরু বড় করে কোরবানীর সময় বিক্রি করে প্রায় বিশ লাখ টাকা। তাঁর এসব প্রকল্প পরিচর্যা ও দেখা শুনার জন্য রয়েছে কর্মচারী।এক সময় শখের বসে শুরু করলেও এখন বাণিজ্যিক রুপে এসব প্রকল্প পরিনত হয়েছে। রাউজান উপজেলা কৃষি অফিসার মাসুম কবির বলেন, পৌর কাউন্সিলর আজাদ হোসেন জনপ্রতিনিধির পাশাপাশি নিজ এলাকায় গড়ে তুলেছেন মিশ্র ফল বাগান। তাকে আমরা নিরাপদ ফল উৎপাদনের জন্য বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট