1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দর সমাজ গঠনে মানবিক মূল্যবোধের বিকাশ জরুরি: রূপম চক্রবর্তী রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু

সংবর্ধনায় ফজলে করিম চৌধুরী এমপি আলোকিত মানুষ গড়ার কারিগর ছিলেন ব্যারিস্টার সুরেশ

  • প্রকাশিত: সোমবার, ১০ জুন, ২০২৪
  • ১৯৫ বার পড়া হয়েছে

রাউজানের স্বনামধন্য প্রাচীন বিদ্যাপীঠ ব্যারিস্টার সুরেশ বিদ্যায়তনে এ বছর এস.এস.সি পরিক্ষায় শতভাগ সাফল্য অর্জন করেছেন। পরিক্ষায় উত্তীর্ণ ১২৯ জন কৃর্তিশিক্ষার্থীকে সংবর্ধনা, বার্ষিক পুরষ্কার বিতরণী সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১০জুন সোমবার দুপুরে ব্যারিস্টার সুরেশ বিদ্যায়তনের মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাউজানের সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরী। ব্যারিস্টার সুরেশ বিদ্যায়তন স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি ও পৌর মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাউজান উপজেলা চেয়ারম্যান একেএম আলহাজ¦ এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আব্দুল ওহাব, সহকারি কমিশনার ভূমি রিদুয়ানুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক রণজিৎ কুমার দে, থানার ওসি জাহিদ হোসেন।শিক্ষক পীযুষ রুদ্র পাল ও আরফানুল ইসলাম আবিরের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক বিশু কুমার চৌধুরী। উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী, দিলীপ কুমার চৌধুরী, এডভোকেট সমীর দাশ গুপ্ত, অভিবাবক সদস্য রমেন চৌধুরী, মিটু চৌধুরী, সহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিবাকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বক্তব্যে ফজলে করিম চৌধুরী বলেন, আলোকিত মানুষ গড়ার কারিগর ছিলেন ব্যারিস্টার সুরেশ। এলাকার ছেলে-মেয়েকে সুশিক্ষিত করতে ব্যারিস্টার সুরেশ এই বিদ্যায়তন প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠানটি এলাকার শিক্ষার বিস্তারে অন্যন্য ভূমিকা রেখে যাচ্ছে। ২০২৪সালে এস.এস.সি পরিক্ষায় শতভাগ সাফল্য অর্জন তারই উজ্জ্বল উদাহারণ। প্রধান অতিথি কৃতিকার্য শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট