1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগীশ্বরী সংগীতালয়ের ২১ বছর পুর্তিতে অর্ধশত শিক্ষকদের সংবর্ধনা ও বর্ণাঢ্য সংগীতানুষ্ঠান সম্পন্ন রাউজানে বিএনপির কর্মীকে গুলি করে হত্যা, সড়কে লাশ নিয়ে অবরোধ স্বেচ্ছাসেবক দলনেতা নেজামকে জামিনের পর পুনরায় আটকের প্রতিবাদে সংবাদ সম্মেলন বাগীশ্বরী সংগীতালয়ের ২১ বছর পূর্তিতে বর্ণাঢ্য সংগীতানুষ্ঠানে ২০০ শিল্পীর সুরের মূর্ছনায় প্রাণবন্ত টিআইসি সিটি কলেজে ছাত্রদলের উপর শিবিরের হামলার প্রতিবাদে রাউজান কলেজ ছাত্রদলের বিক্ষোভ পূর্ব আবুরখীল প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের নতুন কমিটি গঠিত আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন রাউজানের কদলপুরে দুর্গা মন্দিরে ও বসত ঘরে চুরি রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

রাউজানে জুড়ে রোপন হবে ২ লাখ চারা,নোয়াপাড়া ইউনিয়নে ওয়ার্ড ভিক্তিক বৃক্ষচারা বিতরণ।

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ১৯৫ বার পড়া হয়েছে

আগামী ১৮ জুলাই বৃহস্পতিবার রাউজানের ১৪টি ইউনিয়ন ও পৌর এলাকার সড়ক পাশে ও সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিণায় ১ লাখ ৮০ হাজার ফলদ গাছের চারা রোপন করা হবে। রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপির ব্যবস্থাপনায় এসব ফলদ চারা রোপন করা হবে বলে জানান উপজেলা নির্বার্হী কর্মকর্তা অংগ্যজাই মারমা। ২৪ ঘন্টার মধ্যে ১ লাখ ৮০ হাজার গাছের চারা রোপন কার্যক্রম সফল করতে ইতিমধ্যে রাউজান উপজেলা প্রশাসন, পৌনসভা প্রশাসন, রাউজান উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদদপ্তর, বনবিভাগ, পৌরসভার কাউন্সিলর, রাউজানের ১৪টি ইউনিয়নের চেয়ারম্যান- ইউপি সদস্য, আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা এলাকায় এলাকায় প্রস্তুতি সম্পন্ন করেছেন।  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদুয়ানুল ইসলাম জানিয়েছেন, সড়কের পাশে ও বিভিন্ন প্রতিষ্ঠানে চারা রোপনের জন্য গর্ত করে সার প্রয়োগের কাজ শেষ হয়েছে। প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কাছে রোপনের জন্য বিভিন্ন প্রজাতির চারা পৌঁচ্ছানো হয়েছে। গতকাল ১৬ জুলাই মঙ্গলবার নোয়াপাড়া ইউনিয়নে রোপননের জন্য ওয়ার্ড ভিক্তিক চারা বিতরণ করা হয়েছে। একইসাথে শিক্ষ প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায়েও চারা বিতরন করা হয়। চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল মিয়া, প্যনেল চেয়ারম্যান সেকান্দর হোসন, ইউপি সদস্য মো. শাহিন, ইউনিয়ন পরিষদের নির্বহী কর্মকর্তা শহিদুল ইসলাম সহ স্থানীয় আওয়ামীলগি যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ইউপি চেয়ারম্যান বাবুল মিয়া বলেন, রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশনায়  নোয়াপাড়া ইউনিয়নকে সবুজায়ন করতে নানা পদেক্ষেপ নিয়েছি। প্রতিটি সড়কে ফলজ ও ঔষধি গাছের চারা রোপন করা হবে। সেলক্ষ্যে সড়ক পাশে গর্ত করে মাটির সাথে জৈব সার মিশ্রনের কাজ শেষ হয়েছে। আগামী ১৮ জুলাই একযোগে সংসদ সদস্যের নেতৃত্বে রোপন করা হবে বৃক্ষ চারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট