1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

রাউজানে ওমান প্রবাসীর ঘর পোড়ানো মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

  • প্রকাশিত: রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১৯৫ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজানে ওমান প্রবাসী সি আই পি ইয়াসিন চৌধুরীর বাড়ি পোড়ানো মামলায় মুহাম্মদ আজিজুল হক (৫৫) নামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।রোববার সকালে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার লয়েল রোডস্থ একটি ব্যাংক কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়৷এইদিন বিকেলে রাউজান থানায় তাকে হস্তান্তর করা হয়। জানা যায়, গ্রেপ্তারকৃত আজিজুল হক ডাবুয়া ইউনিয়ন বিএনপি নেতা এবং সাবেক যুবদল নেতা ছিলেন। তিনি ডাবুয়া ইউনিয়নের উত্তর হিংগলা গ্রামের বাসিন্দা।প্রবাসীর করা মামলার এজাহারে উল্লেখ করা হয়, ৩০ সেপ্টেম্বর ৫০-৬০ জন অস্ত্রধারীদের নিয়ে চিকদাইরস্থ গ্রামের বাড়িতে লুটপাটের পর আগুন দেওয়া হয়। এ সময় একটি গাড়িও পুড়ে দেওয়া হয়।পুলিশ জানায়, গ্রেপ্তার আজিজুল হকের বিরুদ্ধে ৩০ সেপ্টেম্বর উপজেলার চিকদাইরের বাসিন্দা ওমান প্রবাসী ব্যবসায়ী এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সমিতি ওমান-এর সভাপতি ইয়াসিন চৌধুরীর দুটি বাড়ি পোড়ানোর অভিযোগ রয়েছে। এ মামলায় আজিজুল হক প্রধান আসামি। অস্ত্র আইনে আরও দুটি মামলায় পরোয়ানা রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া আজিজুলের বিরুদ্ধে হত্যাসহ ১২টি মামলা ছিল।রাউজান থানার উপ-পরিদর্শক (এসআই) মুহাম্মদ আলমগীর বলেন, আজিজুল হকের বিরুদ্ধে বাড়ি পোড়ানোসহ আরও দুটি অস্ত্র মামলায় পরোয়ানা রয়েছে। তাকে র‌্যাব হস্তান্তরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট