1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

রাউজানের আলিখীল এলাকায় নির্বিচারে কাটা হচ্ছে টিলা ও কৃষি জমি

  • প্রকাশিত: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৪৩২ বার পড়া হয়েছে

রাউজানে নির্বিচারে ডাবুয়া-রাউজান রাবার বাগান ঘেঁষে কাটা হচ্ছে পাহাড়-টিলা ও কৃষি জমি। সবুজ ঘেরা রাবার বাগানের মাঝখানে নজর পড়েছে মাটিখেকোদের। রাতের আঁধারে কেটে নেওয়া হচ্ছে পাহাড়ি টিলা ও কৃষি জমির মাটি। ইতিমধ্যেই বেশ কয়েকটি টিলা ও কৃষি জমি কেটে বড় বড় পুকুরে পরিণত করেছে। এসব পাহাড় টিলা কাটা মাটি দিয়ে ফসলি জমি ভরাট করে পাকা স্থাপনা করার কার্যক্রমও চলছে। এতে কমে আসছে ফসলি জমি,পাহাড় কাটায় নষ্ট হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। মাঝেমধ্যে প্রশাসন অভিযান চালালেও থামানো যাচ্ছে না এসব পরিবেশ বিধ্বংসী কার্যক্রম। বরং দিন দিন বেপরোয়া হয়ে উঠছে পাহাড় খেকো ও মাটি ব্যবসায়ী সিন্ডিকেট। সরেজমিনে দেখা গেছে,আলিখীল দাওয়াত খোলা আস্তানার পাশে রাবার বাগানের মাঝখানে খননযন্ত্র ভেকু দিয়ে কাটা হচ্ছে একের পর এক টিলা আর কৃষি জমি। এভাবেই মাটি কেটে সমৃদ্ধ করে চলেছেন নিজের সম্পদের ভাণ্ডার। বানিয়ে নিচ্ছেন কোটি কোটি টাকা। প্রশাসনকে মাটিখেকোরা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রভাবশালীদের ছত্রছায়ায় একাধিক চক্র  রাতের আঁধারে মাটি কেটে বিক্রি করলেও কোনো আইনি পদক্ষেপ নেই সংশ্লিষ্ট প্রশাসনের। নিরব ভূমিকা পালন করছেন প্রশাসন। মাটিখেকোরা প্রশাসনের নজরদারি এড়াতে রাতের সময়টাকে উত্তম সময় হিসাবে বেছে নিয়েছে।স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, এই পাহাড় টিলা ও কৃষি কাটার সাথে জড়িত রয়েছে স্থানীয় মোহাম্মদ রফিক সওদাগর, মোহরম, মোহাম্মদ ইনতিয়াজসহ অন্তত ৩০ জন সিণ্ডিকেট সদস্য। জড়ির মোহাম্মদ রফিক বলেন,আমরা টিলা কাটতেছি না। ব্যক্তি মালিকানাধীন জমি থেকে কিছু মাটি কাটা হচ্ছে। রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদুয়ানুল ইসলাম বলেন, রাউজানে পাহাড় টিলা ও কৃষি জমি থেকে মাটি কাটার জন্য কাউকে অনুমতি দেওয়া হয়নি। যারা পরিবেশ নষ্ট করে পাহাড় টিলা ও কৃষি জমি ধ্বংস করতেছে ,তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট