1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

রাউজানের পশ্চিম গুজরায় খাজা গরীবে নেওয়াজের উরশ উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্টিত 

  • প্রকাশিত: রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭৮ বার পড়া হয়েছে

রাউজানের পশ্চিম গুজরায় খাজা মঈনুদ্দীন চিশতী (রাঃ) এর উরশ উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিল ১ ফেব্রুয়ারি শনিবার বাদে মাগরিব ১১ নং পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়। খাজা মঈনুদ্দীন চিশতী (রাঃ) উরশ পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত মিলাদ মাহফিলে হাটহাজারী আলিফ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও মোহাম্মদ তোফাচ্ছেলের সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন শিক্ষানুরাগী ও সমাজসেবক মোহাম্মদ আলাউদ্দীন। বিশেষ অতিথি ছিলেন পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সিরাজুদ্দৌলা, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম মাহমুদ, রাউজান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক  নেজাম উদ্দিন রানা। মাহফিলে প্রধান বক্তা ছিলেন উত্তর গুজরা বায়তুল উলুম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি সেলিম উদ্দীন রেজভী। বিশেষ বক্তা ছিলেন উত্তর গুজরা বায়তুল উলুম সিনিয়র মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা শাহীন মুরাদ আল কাদেরী। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উত্তর গুজরা বায়তুল উলুম সি. মাদ্রাসার মুদারিরস আল্লামা জাফর আহম্মদ মানিকী,ইসলামী ফাউন্ডেশন রাউজান উপজেলার কর্মকর্তা আল্লামা হাসান মুরাদ আল মাউজভান্ডারী।খাজা মঈনুদ্দীন চিশতী (রাঃ) উরশ খানকা পরিচালনা কমিটির মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইদ্রিস ফকির,মোহাম্মদ হারুন,মোহাম্মদ হারুনুর রশিদ, মজিবুল হক, এয়াকুব আলী সওদাগর,কবির আহমদ, এসকান্দরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, ইসলামী মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলা গেলে সমাজ হবে সুন্দর এবং সত্যিকার অর্থেই আলোকিত। মাহফিলে  দেশ বরেণ্য বহু ওলামায়ে কেরাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাহফিলে আখেরি মোনাজাত শেষে তাবরুক বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট