1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

পশ্চিম ডাবুয়ায় সর্তা খালের বেড়িবাঁধ ঘেঁষে কাটা হচ্ছে মাটি 

  • প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭২৮ বার পড়া হয়েছে

শাহাদাত হোসেন সাজ্জাদ:
রাউজানের ২নং ডাবুয়া ইউনিয়নের পশ্চিম ডাবুয়া এলাকায় সর্তা খালের বেড়িবাঁধ ঘেঁষে কাটা হচ্ছে কৃষি জমি-ভরাট হওয়া পুরানো পুকুর। অপরিকল্পিতভাবে মাটি কেটে নিয়ে যাচ্ছে মাটিখেকোরা। ফলে হুমকির মুখে পড়েছে সর্তা খালের বেড়িবাঁধ। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, সর্তা খালের বেড়িবাঁধ এর পাশ থেকে মাটি কেটে নিয়ে যায়। বাঁধ সংলগ্ন ফসলি জমি ও খালের ভাঙ্গনে ভরাট হওয়া পুরানো পুকুর থেকে মাটি কেটে নেয়ার কারণে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ হুমকির মুখে পড়েছে। এভাবে মাটি কাটলে বর্ষা মৌসুমে বেড়িবাঁধ  বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন বাসিন্দারা। জানা যায়,  সর্তার খালের ভাঙ্গন রোধে ১৯৯৩ সালে বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে সর্তা খালের হলদিয়া ইউনিয়নের উত্তর সর্তা, আমির হাট, ২নং ডাবুয়া ইউনিয়নের পশ্চিম ডাবুয়া, গণির ঘাট এলাকায় তিন কিলোমিটার দৈর্ঘ বাধ নির্মান করেন পানি উন্নয়ন বোর্ড।

পরবর্তী বর্ষার মৌসুমে পাহাড়ী ঢলের শ্রোতের পানিতে কয়েক দপে নির্মাণ করা বাধ ভেঙ্গে উত্তর সর্তা, পশ্চিম ডাবুয়া, চিকদাইর এলাকার শতাধিক পরিবারের বসতবাড়ি, সড়ক, ফসলি জমি খালে বিলিন হয়ে যায়। বর্ষার মৌসুমে সর্তার খালের ভাঙ্গন কবলিত এলাকা উত্তর সর্তা, গর্জনিয়া, ডাবুয়া ইউনিয়নের পশ্চিম ডাবুয়া, চিকদাইর ইউনিয়ন পরিষদের পাশে পানি উন্নয়ন বোর্ড বিপুল পরিমান টাকা ব্যয় করে ভাঙ্গন রোধে বেড়িবাঁধ পুনরায় নির্মান করেন। সরেজমিনে দেখা যায়, পশ্চিম ডাবুয়া এলাকায় সর্তা খালের বেড়িবাঁধ ঘেঁষে সনাতন ধর্মাবলম্বীদের একটি পুরনো পুকুর ও কৃষি জমি থেকে ৮-১০ ফুট গভীর করে মাটি কাটা হচ্ছে। গভীরভাবে খনন করায় প্রবল বর্ষায় বাঁধটি ধসে পড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয়রা। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতি বছর এই এলাকার বেড়িবাঁধ ভেঙ্গে মানুষের বাড়িঘর, ফসলি জমি ও রাস্তাঘাটের ক্ষতি হয়। এই ভাঙন কবলিত বেড়িবাঁধ নির্মাণ করা হলেও তাঁর পাশ থেকে  যেভাবে মাটি কেটে নিচ্ছেন। ফলে বর্ষা মৌসুমে বাঁধ খালের মধ্যে  ভেঙে বিলীন হয়ে যাবে।এই মাটি কাটার জড়িত রয়েছে স্থানীয় কামাল নামের এক ব্যক্তি। তার সঙ্গে কথা হলে তিনি বলেন ,আমি খালের বাঁধ কাটাছি না। মাছ চাষ করার জন্য পুকুর খনন করছি।এ বিষয়ে রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা বলেন, সর্তা খালের বেড়িবাঁধ এলাকায় ফসলি জমি থেকে মাটি কাটার বিষয়ে কেউ অবহিত করেনি। বেড়িবাঁধ সংলগ্ন জমি থেকে মাটি কাটার সাথে জড়িতদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ব্যবস্থা নেয়া হবে ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট