1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

রাউজানে মাটিখেকো সিন্ডিকেটের নেতাকে লাখ টাকা জরিমানা 

  • প্রকাশিত: রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৩০৯ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজানের সর্তা খালের পাড় ঘেঁষে কৃষি জমি কাটা দায়ে মো: কামাল নামের এক ব্যক্তিকে আটক করে   এক লাখ টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সাথে  মাটি কাটার ভেকু জব্দ করা হয়। রোববার বিকেলে ডাবুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের পশ্চিম ডাবুয়া জাকেরিয়া  চৌধুরী ভাঙা এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমা। তিনি বলেন, গ্রেপ্তারকৃত কামাল উদ্দিনকে এলাকার সবাই মাটিখেকো এবং বাংলা কামাল হিসেবে চিনেন। সেই  ডাবুয়া এলাকায় মাটিখেকো সিন্ডিকেটের অন্যতম নেতা।তাকে থানার হেফাজতে এবং এস্কেভেটরটি স্থানীয় ২ জন ব্যক্তির জিম্মায় দেয়া হয়েছে। এক লক্ষ টাকা জরিমানার অর্থ আদায়ের প্রেক্ষিতে পরবর্তী মাটি কাটা সিন্ডিকেট সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, পশ্চিম ডাবুয়া এলাকায় তাঁরা দুটি স্পটের একটিতে কৃষি জমি কেটে প্রায় ৩০ ফুট গভীর গর্ত করে পুকুরে পরিণত করেছে।উপজেলা নির্বাহী অফিসার  জিসান বিন মাজেদের তত্ত্বাবধানে কৃষিজমি রক্ষায় অবৈধভাবে মাটি কাটা বন্ধে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট