1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান এভারকেয়ার হসপিটাল ও হিউম্যান কেয়ারের সাথে সমঝোতা স্বাক্ষর, রাউজানে আইপিএম বিষয়ক কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত রাউজানে ৩৩ হাজার ভোল্টেজের লাইনে বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে যুবক রাউজানে সরকারের নির্ধারিত দামে কেজি প্রতি ৩৬ টাকায় ধান ও চাল সংগ্রহ উদ্বোধন রাউজানে ফিতর মোহাম্মদ চৌধুরী জামে মসজিদ পরিচালনা কমিটি গঠিত

ব্রিটিশ বিরোধী আন্দোলনের পুরোধা বিপ্লবী মাষ্টার দা সূর্য সেন’র ১৩১ তম জন্মবার্ষিকী পালিত

  • প্রকাশিত: শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৩৮৯ বার পড়া হয়েছে

মাষ্টার দা সূর্য সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের আয়োজনে ব্রিটিশ বিরোধী আন্দোলনের পুরোধা মাষ্টার দা সূর্য সেনের ১৩১ তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। ২২ মার্চ শনিবার নগরীর জে,এম,সেন হলে স্থাপিত মাষ্টার দার আবক্ষ মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে স্মৃতি চারণ অনুষ্ঠিত হয়। । কমিটির আহবায়ক প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুজন কান্তি বিশ্বাস এর সভাপতিত্বে ও সদস্য সচিব সুভাষ মুহুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রবীর চৌধুরী, পল্টু বিশ্বাস, রাউজান পৌরসভা পূজা উদযাপন পরিষদ সভাপতি সদীপ দে(সজীব), প্রণব চৌধুরী মিঠু, সুশীল দে টুটু, অশোক দেব ও শ্রীজীব চক্রবর্তি প্রমুখ। বক্তারা বলেন অবিভক্ত ভারত বর্ষে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনে ব্রিটিশ সৈনিকদের সাথে সশস্ত্র লড়াই করে চট্টগ্রামকে যিনি ৩ দিনের জন্য স্বাধীন করেছিলেন মাষ্টার দা সূর্য সেন। সেই ৩ দিন চট্টগ্রামের পরীর পাহাড়ের (বর্তমান কোর্ট বিল্ডিং) উপরে স্বাধীনতার পতাকা উড্ডীয়মান রেখেছিলেন সেই লড়াকু বিপ্লবী নাম মাষ্টার দা সূর্য সেন। আজ দেশের ক্রান্তিকালে তার আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের কাজে এগিয়ে আসার আহবান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট