1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন রাউজানের কদলপুরে দুর্গা মন্দিরে ও বসত ঘরে চুরি রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান পৌর এলাকায় কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রাউজান থানা পুলিশের বিরুদ্ধে স্বামীকে না পেয়ে ঘর লুটপাট, স্ত্রীর বিস্ফোরক অভিযোগ মাস্কাট রুই আল ফালাহ হোটেলে বাঙালিদের মিলনমেলা বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে পরিক্ষায় ভাল ফলাফলের মাধ্যমেঃ মুসলেহ উদ্দিন রাউজানে আব্দুস সালাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবীণ বরণ,বিদায় সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ   কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের বর্ণাঢ্য অনুষ্ঠান সম্পন্ন চুয়েটে বর্ণাঢ্য অনুষ্ঠানমালায় বাংলা নববর্ষ উদযাপন

বিএনপির কেন্দ্রীয় কমিটিতে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে পুনঃ বহালের দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৬৬৮ বার পড়া হয়েছে

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান পদে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে পুনঃ বহালের দাবিতে ১৭ কিলোমিটার সড়ক জুড়ে উপজেলা বিএনপির অঙ্গ সংগঠন ও সাধারণ জনসাধারণের ব্যানারে মানববন্ধন করা হয়েছে। ৩ আগষ্ট রবিবার সকাল ১১ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত এ মানববন্ধন করা হয় চট্টগ্রাম রাঙামাটি মহা সড়কে। চট্টগ্রাম শহর হতে রাউজানের প্রবেশ দ্বার সত্তারঘাট থেকে রাউজান শেষ সিমান্ত রাবার বাগান পর্যন্ত সারিবদ্ধভাবে দাঁড়িয়ে এই মানববন্ধন রচিত করে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর জনপ্রিয়তার জানান দেওয়া হয়। এই মানববন্ধনে উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডের বিএনপি,যুবদল, ছাত্রদলসহ স্থানীয় নারী-পুরুষ, সমাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করতে দেখা গেছে। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা আবু জাফর চৌধুরী, উপজেলা বিএনপির আহবায়ক নুরুল হুদা চেয়ারম্যান, যুগ্ম আহবায়ক ফিরোজ আহমদ, বিএনপি নেতা সৈয়দ মঞ্জুরুল হক, উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজল, জেলা যুবদল নেতা রাসেল খান, বিএনপি ফয়েজুল ইসলাম চৌধুরী টিপু, আবু বক্কর চৌধুরী, বখতিয়ার উদ্দিন, শহিদ চৌধুরী, সেলিম উদ্দিন, মোহাম্মদ আলী মুন্না, নেজাম উদ্দিন সুজন,সেচ্ছাসেবক দল নেতা সৈয়দ তৌহিদুল আলম, মোহাম্মদ আলী সুমন, মোহাম্মদ রেওয়াজ, সাইফুদ্দিন রিবন,মঞ্জুরুল আলম, শাহাদাত মির্জা,আরিফুল ইসলাম,শহীদ চৌধুরী, ছোটন আজম,জসিম উদ্দিন, প্রনব চৌধুরী মিটু, সাদেক সুলতান পারভেজ, ইখতিয়ার উদ্দিন মেম্বার, প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট