1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সাথে নোয়াজিষপুর মহিলা দলের মতবিনিময় সভা 

  • প্রকাশিত: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১০৯২ বার পড়া হয়েছে

রাউজানের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সাথে ১৫নং নোয়াজিষপুর ইউনিয়ন মহিলাদলের সাক্ষাৎ ও মতবিনিময় সভা শুক্রবার বিকেলে গহিরা বক্স আলী চৌধুরী বাড়িতে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাউজানের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গিয়াসউদ্দিন কাদের চৌধুরী।নোয়াজিষপুর মহিলা দলের সমন্বয়ক-কাজী রেহেনা আকতারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা বিএনপির আহবায়ক নুরুল হুদা চেয়ারম্যান,উত্তর জেলা যুবদলের সাবেক অর্থ সম্পাদক মোহাম্মদ সেলিম উদ্দিন,বিএনপি নেতা দিদারুল আলম ওয়াহেদী,মহিলা দলের সদস্য জিন্নাত আরা বেগম,রোকসানা আকতার,উম্মে আসমা,শারমিন আক্তার,ফারজানা কাউসার, নীলুফা আক্তার মনোয়ারা বেগম,শামীম আক্তার প্রমুখ।প্রধান অতিথির বক্তব্যে বলেন,স্বৈরাচার হাসিনা সরকার মা বোনদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে,দিনের ভোট রাতে করেছে। সেই অধিকার ফিরে আনতে মহিলা দলের নেত্রী-কর্মীদের কাজ করতে হবে।দেশনায়ক তারেক রহমানের রাষ্ট্রকাঠামাে মেরামতের যে ৩১ দফা রয়েছে,তা প্রত্যেক ঘরে ঘরে পৌছে দেবেন।আগামী নির্বাচনে সবাই নিজ নিজ এলাকায় প্রত্যেককের ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চাইতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট