1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের 

রাউজানে অস্ত্র ও ধারালো ছোড়াসহ যুবক গ্রেপ্তার

  • প্রকাশিত: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৪৮২ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজানে একটি দেশীয় তৈরি এলজি ও ধারালো ছোড়াসহ সালাউদ্দিন (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে তাকে চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।এর আগে গতকাল রবিবার রাত সাড়ে ১০ টায় উপজেলার পাহাড়তলী ইউপির গৌরিশংকর হাটে নারায়ণের দোকানের সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।তিনি ওই ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের উনসত্তরপাড়া গ্রামের প্রয়াত আনোয়ার মিয়ার ছেলে।তার কাছ থেকে একটি দেশীয় তৈরী এলজি ও একটি বিশেষ কায়দায় প্রস্তুতকৃত একটি ধারালো লম্বা ছোড়া উদ্ধার করা হয়। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া বলেন,‘চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বিপিএম (বার) এর নির্দেশনায় অভিযান চালিয়ে এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তার সালাউদ্দিন প্রাথমিকভাবে জানান যে তিনি অস্ত্র প্রদর্শন করে পাহাড়তলী এলাকায় ভয়-ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধ সংঘটন করে আসছিলেন। আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু শেষে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট