1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান এভারকেয়ার হসপিটাল ও হিউম্যান কেয়ারের সাথে সমঝোতা স্বাক্ষর, রাউজানে আইপিএম বিষয়ক কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত রাউজানে ৩৩ হাজার ভোল্টেজের লাইনে বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে যুবক

চট্টগ্রামের রাউজানে নিরাপদ অধিবাসন বিষয়েদক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৯৮ বার পড়া হয়েছে

“উন্নয়নের মহাসড়কে, অভিবাসীরা সবার আগে” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে চট্টগ্রামের রাউজানে
নিরাপদ অধিবাসন বিষয়ে তথ্য প্রদানে ইউনিয়ন মাইগ্রেশন ফোরাম সদস্যদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় রাউজান উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে আয়োজিত পোগ্রামে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ।
স্বাগত বক্তব্য রাখেন সিমস্ প্রজেক্ট এর প্রজেক্ট ম্যানেজার শীর আহমেদ মনি।সেশন পরিচালনা করেন প্রজেক্ট অফিসার মীর নাজমুল হাসান ও মিজানুর রহমান।প্রধান অতিথির বক্তব্যে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ বলেন, বর্তমানে প্রযুক্তির উৎকর্ষতায় বদলে যাওয়া বিশ্বে বৈশ্বিক শ্রমবাজার দিন দিন সংকোচিত হচ্ছে। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের শ্রমবাজারে সবচেয়ে বেশী গুরুত্ব পাচ্ছে দক্ষ জনশক্তির। বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীকে কারিগরী প্রশিক্ষণের আওতায় আনার জন্য সরকারি বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। আমরা যদি সন্তানদেরকে ভাষাগত জ্ঞান, কারিগরি প্রতিক্ষণে দক্ষতা অর্জনের সুযোগটাকে কাজে লাগাতে পারি তাহলে দেশের জনগোষ্ঠী জনসম্পদে পরিণত হবে এবং রেমিট্যান্স প্রবাহে গতিশীলতা আরো বাড়বে। যার ফলে দেশের অর্থনীতি হবে আরো সমৃদ্ধ।
তিনি আরো বলেন, রাউজান প্রবাসীনির্ভর জনপদ। মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে রাউজানের প্রবাসীরা অবস্থান করছেন। প্রবাসীদের হুন্ডি কিংবা অবৈধ পন্থা পরিহার করে ব্যাংকিং সেবার মাধ্যমে রেমিট্যান্স পাঠানোর বিষয়ে সচেতনতা বাড়াতে হবে। প্রশিক্ষণে অভিবাসন বিষয়ক বিভিন্ন তথ্য তুলে ধরা হয় এবং অভিবাসীদের জন্য সরকারিভাবে বিনা খরচে বিভিন্ন প্রশিক্ষণের সুযোগ সুবিধার বিষয়টি সম্পর্কে বিশদ আলোচনা করা হয়।
অনুষ্ঠানে ইউনিয়ন মাইগ্রেশন ফোরাম সদস্যগণ অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট