1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতাকে গুলি করে হত্যা ওমানের মাস্কাট ইতি ফাম হাউসে প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী ও মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনে তপন কুমার দত্তের অবসর সংবর্ধনা সম্পন্ন রাউজানে দুর্বৃত্তের আগুনে পুড়েছে নির্মাণ সামগ্রী ও নারিকেল গাছ কাফনে রক্তের দাগ:রাউজানে জানাজার আগমুহূর্তে বৃদ্ধের লাশ উদ্ধার ওমানে রাউজান ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ঈদ পূর্ণমিলনী সম্পন্ন নীরবে-অভিমানে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায় আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুনীজন সংবর্ধনা ও বুদ্ধ জয়ন্তী রাউজানে ঝোড় হাওয়ায় সড়কে গাছ ভেঙে পড়ে এক চালকের মৃত্যু সুরের আবেশে স্মরণীয় নজরুলজয়ন্তী: টিআইসিতে শিল্পী রিষু তালুকদারের একক সংগীতানুষ্ঠান

চিকদাইরে মাইজভাণ্ডারী সম্মেলন ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

  • প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৫৯ বার পড়া হয়েছে

রাউজানের চিকদাইর ইউনিয়নে নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) এবং বিশ্ব অলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-এর চন্দ্র বার্ষিকী ফাতেহা।মঙ্গলবার এ উপলক্ষে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, চিকদাইর ইউনিয়ন শাখা-২, করম আলী হাজী বাড়ি ও এলাকাবাসীর যৌথ আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিগুলোর মধ্যে ছিল:খতমে কুরআন,খতমে বোখারী শরীফ,রক্তের গ্রুপ নির্ণয় ইসলামি সাংস্কৃতিক হামদ-নাত ও মাইজভাণ্ডারী কালাম প্রতিযোগিতা, এবং রাতে বিশেষ মাইজভাণ্ডারী সম্মেলন।
গাউসুল আজম মাইজভাণ্ডারী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন রাউজান উপজেলার সমন্বয়কারী আক্কাস উদ্দিন মানিক। উদ্বোধক ছিলেন বাবা ভাণ্ডারীর রওজা শরীফের খাদেম মাওলানা নুরুল হুদা মাইজভাণ্ডারী।প্রধান অতিথি ছিলেন বায়েজিদ কুলগাঁও আহসানুল উলূম গাউসিয়া সুন্নিয়া মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা ইদ্রিস আনসারী। মোহাম্মদ মিনহাজ ও কোরবান আলী মিনকুর-এর যৌথ সঞ্চালনায় আলোচনা পর্বে বক্তব্য রাখেন: কুমিল্লা বুড়িচং ঘিলাতলা দরবার শরীফের শাহজাদা আল্লামা মুফতি বাকি বিল্লাহ আল আজহারী,মাদরাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারীর আরবি প্রভাষক মাওলানা মুজিবুল হক মাইজভাণ্ডারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:মাওলানা ফরিদুল আলম, মাওলানা তরিকুল ইসলাম, উপজেলার সমন্বয়ক মোহাম্মদ সাকিদুজ্জামান শফি, আনিসউল খাঁন বাবর, নুরুল হক, ইলিয়াস মাস্টার, তৌফিকুল ইসলাম মাসুম। এছাড়াও উপস্থিত ছিলেন:ছালে জঙ্গীর, জাহাঙ্গীর আলম, মঈনু উদ্দিন মানিক, আলমগীর হোসেন খালেক, রুবেল, মোহাম্মদ রাহাত, আকিব, জোবাইদ ইসলাম রিপন, মোহররম আলী, রিফাত, ফাহিম, আজাদ, মুন্না, আরফান, রমজান, মোফাচ্ছেলসহ অনেকে।জিকির ও ছেমা পরিবেশন করেন: মিনহাজ, শাহেদ ও মারুফ।মিলাদ ও কিয়াম শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। পরিশেষে ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট