1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের 

অগ্নিবীণা সংসদের নব নির্বাচিত কমিটির অভিষেক ও শপথ গ্রহণ সম্পন্ন

  • প্রকাশিত: রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ১৮৯ বার পড়া হয়েছে

রাউজানের ঐতিহ্যবাহী সামাজিক,সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন অগ্নিবীণা সংসদের নব নির্বাচিত কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।২১ জানুয়ারী রবিবার সন্ধ্যায় কুন্ডেশ্বরী অগ্নিবীণা সংসদ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌর আওয়ামী লীগের সহ সভাপতি কাউন্সিলর শওকত হাসান। সভাপতিত্ব করেন অগ্নিবীণা সংসদের প্রধান উপদেষ্ঠা ডা. নিহারেন্দু বিকাশ দত্ত।শিমুল সিংহের সঞ্চালনায় বিষেণ অতিথি ছিলেন কুণ্ডেশ্বরী ঔষধালয় লিমিটেড এর মহাপরিচালক বাসুদেব সিংহ, প্রধান বক্তা ছিলেন রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক প্রদীপ শীল,বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অজিত সিংহ, বীর মুক্তিযোদ্ধা অসিত সিংহ, বীর মুক্তিযোদ্ধা বাদল পালিত, বীর মুক্তিযোদ্ধা কালু সরকার, মুকুল কান্তি রায়, লিটন চৌধুরী, অসীম চৌধুরী,সুমন রক্ষিত,প্রদীপ খাস্তগীর, অন্তু চৌধুরী, দুরবীন চৌধুরী,তমাল ধর,ঋষি চৌধুরী, রাজেশ চৌধুরী, উপদেষ্টা অম্বিকা রক্ষিত, রূপায়ন চৌধুরী,আশীষ সিংহ,নব নির্বাচিত সভাপতি মিঠুন সিংহ, সাধারণ সম্পাদক সুমন চৌধুরী,অর্থ সম্পাদক জীতু খাস্তগীরসহ আরও অনেকে।নব নির্বাচিতদের শপথ পাঠ করান অগ্নিবীণা সংসদের প্রধান উপদেষ্ঠা ডা. নিহারেন্দু বিকাশ দত্ত। অনুষ্ঠানে বক্তরা সংগঠনের ঐতিহ্য অক্ষুন্ন রেখে আগামী দিনে বার্ষিক পরিকল্পনা প্রনয়ন ও মানবিক কল্যাণে কাজ করার সংকল্প ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট