1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের  কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন

এ কে এম ফজলুল কবির চৌধুরী স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

  • প্রকাশিত: শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ২১২ বার পড়া হয়েছে

বিশিষ্ট রাজনীতিবিদ, পার্লামেন্টারিয়ান, রাউজান কলেজসহ বিভিন্ন শিক্ষা ও মানবিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম এ কে এম ফজলুল কবির চৌধুরী স্মৃতি ফুটসাল ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ মার্চ) বিকালে গহিরা এ. জে.ওয়াই.এম.এস বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে গহিরা খেলোয়াড় কল্যাণ সমিতি আয়োজিত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। সভাপতিত্ব করেন রাউজান উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু। পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আজাদ খানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুছা আলম খান চৌধুরী, রাউজান উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওসমান গণি রানা, গহিরা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব কে এম আবদুল্লাহ আল মতিন, সাধারণ সম্পাদক ও রাউজান সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এম মোজাম্মেল হক খোকন, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও কর্ণফুলি ক্লাবের সভাপতি মোহাম্মদ মাসুদুর রহমান, সাবের হোসেন, আবদুল্লাহ আল নোমান। ফাইনাল খেলায় রেফারির দায়িত্বে ছিলেন মো. শাহেদ ও মো. রাসেল। এসময় উপস্থিত ছিলেন মো. মামুন, মো. আরফাত, আরিয়ান, হেলাল, সাজ্জাদ, রণি, রকি, আকাশ, জাওয়াত, মাহি, ফাহিম, মারুফসহ আরও অনেকে৷ ফাইনাল খেলায় ০৪-০১ গোলে রিল্যান্স স্পোর্টস ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রঙ্গিপাড়া ফূটবল একাদশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট