1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানের ৬ জুয়ারী আটক,টাকাসহ জুয়া খেলার সামগ্রী জব্দ রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ওমানে নিহত রাউজানের প্রবাসী হেলাল ৭ মাস বয়সী মেয়েকে দেখা হলো’না

  • প্রকাশিত: রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ২৩৩ বার পড়া হয়েছে

সাত মাস বয়সী মেয়েকে দেখার জন্য দেশে আসার কথা ছিল ওমান প্রবাসী মো. হেলালের (৪০)। ভাগ্যের নির্মম পরিহাসে মেয়ের মুখ দেখার আগেই চলে গেলেন না ফেরার দেশে। শনিবার বাংলাদেশ সময় রাত ১১টায় সেখানকার একটি হাসপাতালে তিনি মারা যান। এর আগে গত শুক্রবার ওমানের মাস্কের্টে এলাকায় কাজ করার সময় উপরে কাঠের সিলিং তুলতে গিয়ে ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন। নিহত ওমান প্রবাসী হেলাল উপজেলার রাউজান সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের টিলাপাড়া এলাকার মো. আবদুল মালেকের ছেলে। তিনি দুই ভাই চার বোনের মধ্যে সবার ছোট ও দুই মেয়ে সন্তানের জনক। ওমানে অবস্থানরত তার প্রতিবেশী মো. হীরামন বলেন, গত শুক্রবার কাজ করার সময় মাথায় কাঠের সিলিং পড়ে আহত হন। সেখাকার একটি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধিন অবস্থায় শনিবার রাতে তার মৃত্যু হয়। লাশ দেশে পাঠানোর পক্রিয়া চলছে উল্লেখ করে তিনি বলেন, দুতাবাসের কাগজপত্র ম্যানেজ হলে আগামী ১০ জানুয়ারী তার মরদেহ দেশে পাঠানো সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট