1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

রাউজানের ৬ জুয়ারী আটক,টাকাসহ জুয়া খেলার সামগ্রী জব্দ

  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৪৮৬ বার পড়া হয়েছে

রাউজানের গহিরা ইউনিয়নের কোতোয়ালি ঘোনা এলাকার থেকে অস্ত্র,দস্যুতা,চুরি,মাদক মামলার পরোয়ানা ভূক্ত পলাতক চিহ্নিত ৬ জন আসামিকে আটক করেছে পুলিশ।বুধবার দিবাগত রাতে এ চিহ্নিত অপরাধীদের আটক করা হয় ইউনিয়নের হাজী ছালে আহম্মদ সওদাগরের বাড়ি পাশে আলহাজ্ব খোরশেদ আলমের পুকুর পাড়ের বাগান থেকে।রাউজান থানা সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁনের নির্দেশনায় ও রাউজান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলামের তত্ত্বাবধানে এসআই জান্নাতুন নাঈম রাজন অফিসার-ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন। ৬ আসামীসহ পুলিশ এসময় ২১২টি তাস, নগদ ১০ হাজার ৩৩০ টাকা,৪টি মোমবাতি ও ৩টি গ্যাস লাইট উদ্ধার করে পুলিশ।আটককৃতরা হলেন কোতোয়ালী ঘোনা এলাকার মৃত মোঃ হারুনের পুত্র জুয়ারী মঞ্জুর আলম (২৭), হাটহাজারী উপজেলার দক্ষিণ মেখল এলাকার -মোঃ ফরিদের পুত্র মোঃ মামুন (৩৮),কোতোয়ালী ঘোনা এলাকার মৃত এস এম কেফায়েত উল্যাহ পুত্র মোঃ নুর উদ্দিন (২৮),একই এলাকার মীর আহাম্মদের পুত্র মোঃ শাহাদাত হোসেন (৩৪) মো: আলম (৩৮) ও মো. ইব্রাহিম।আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।স্থানীয় মুছা ও হোসেন নামে দুই যুবক জানান,পুলিশের হাতে আট জুয়ারীরা কোতোয়ালী ঘোনা এলাকার সন্ত্রাসী জাহাঙ্গীর মিয়াজী গ্রুপের সদস্য।তারা এলাকায় চাঁদাবাজি,মাদক ব্যবসা ও নারী সংক্রান্ত নানা অপরাধে জড়িত ছিল।তাদের অত্যাচারে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ জুয়া খোলার সময় হাতেনাতে আটক করে।রাউজান থানার অফিসার ইনচার্জ সাজেদুল ইসলাম বলেন জুয়া খেলার আসর হতে নগদ টাকা ও জুয়া খেলার সামগ্রীসহ ৪ জন এবং ওয়ারেন্টভুক্ত আরও ২ জনসহ মোট ৬ জন আসামী গ্রেফতার করা হয়েছে ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট