1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে দুর্ধর্ষ ডাকাতি, মসজিদের মাইকে প্রচারের পর দিক একে একে ৯ ডাকাত আটক রাউজান পৌর ৮নং ওয়ার্ডে হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ রাউজান প্রেসক্লাবে উদ্যাগে ঈদ উপহার বিতরণ করলেন বিএনপি নেতা মোহাম্মদ আলী সুমন ডাবুয়া–মেলুয়ায় অবৈধ ইটভাটা, প্রতিদিন পুড়ছে শত শত মণ কাঠ রাউজানে পশ্চিম গুজরায় চোরের উপদ্রব বেড়েছে, এবার গভীর রাতে গৃহস্থের মহিষ চুরি রাউজানে মাটিখেকো সিন্ডিকেট বেপরোয়া,লোকদেখানো অভিযানে কাজ হচ্ছে না রাউজানে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামানায় ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল রাউজান সরকারি কলেজ ছাত্রদলের ইফতারি বিতরণ রাউজানের ৬ জুয়ারী আটক,টাকাসহ জুয়া খেলার সামগ্রী জব্দ রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’

কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান সম্প

  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ১৮৮ বার পড়া হয়েছে

বক্তারা বলেন,“ছাত্রছাত্রীরা আগামী দিনের স্বপ্নবাহক, আর সেই স্বপ্নকে সঠিক পথে রূপ দেওয়ার মূল চাবিকাঠি শিক্ষক-শিক্ষিকারা” বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মানসিক দৃঢ়তা, শৃঙ্খলাবোধ, সহযোগিতা ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষা অর্জনের সঙ্গে সঙ্গে খেলাধুলা একজন শিক্ষার্থীর সার্বিক বিকাশে যে অপরিহার্য, আজকের এই প্রাণবন্ত আয়োজন তারই বাস্তব প্রতিফলন। খেলাধুলা আমাদের নিয়ম মেনে চলা, সময়ের মূল্য দেওয়া, প্রতিকূল পরিস্থিতিতে ধৈর্য ধারণ এবং পরাজয়কে শক্তিতে রূপান্তর করে এগিয়ে যাওয়ার শিক্ষা দেয়। বক্তারা আরো বলেন- কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয় শিক্ষা, শৃঙ্খলা ও ক্রীড়াক্ষেত্রে ভবিষ্যতেও সাফল্যের স্বাক্ষর রাখবে এবং এখানকার শিক্ষার্থীরা আলোকিত মানুষ হিসেবে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের যোগ্যতা প্রমাণ করবে।গত ২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) সকাল ৯টায় বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, ভাব বাংলাদেশ কর্তৃক প্রদত্ত কম্বল বিতরণ, আলোচনা সভা ও বিশটি ইভেন্টে প্রতিযোগিতা সফলভাবে অনুষ্ঠিত হয়।কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার দত্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহামুনি এংলো পালি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অঞ্জন বড়ুয়া। উদ্বোধক ছিলেন রাউজান প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক ইনফো বাংলার সিনিয়র সহ-সম্পাদক যীশু সেন।অত্র বিদ্যালয়ের শিক্ষিকা শিবানী চক্রবর্তী ও মৌসুমী মুৎসুদ্দীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোয়েপাড়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমলিকা সেনগুপ্ত। এছাড়াও বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র শিক্ষক শফিকুর রহমান কামেলী, সহকারী প্রধান শিক্ষক নিজাম উদ্দিন, শিবানী চক্রবর্তী, কাবেরী চক্রবর্তী, রুম্পী চৌধুরী, নিলীমা ভট্টাচার্য, মৌসুমী মুৎসুদ্দী, সোমা কানুনগো, মোসাম্মৎ শিউলী খাতুন, অজিত নাথ, শুভার্থী চক্রবর্তী ও মোহাম্মদ আল হাসান। অনুষ্ঠানে ক্রীড়া শপথ পাঠ করান নিলীমা ভট্টাচার্য।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট