1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
সরকারী ও নিজস্ব তহবিলের খাদ্য সামগ্রী দিচ্ছি বন্যা দুর্গতদেরঃ গিয়াস কাদের চৌধুরী এমপি রাউজানে এমপির ব্যক্তিগত তহবিলের ত্রাণ বিতরণ করলেন এমপির পুত্রবধূ রাউজানে টানা বৃষ্টিতে কর্মহীন মানুষের মাঝে চালসহ শুকনো খাবার বিতরণ চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও রাউজানের বিভিন্ন সড়কে পানি, যানচলাচলকারী যানচলাচল বন্ধ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রাউজান দক্ষিণ শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কাগতিয়া দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭৪তম আশুরা মাহফিল উদযাপিত জনদুর্ভোগ লাঘবে রাউজান পৌর কর্তৃপক্ষের নালা পরিষ্কার কার্যক্রম চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যোগ দিবস অংশ নিলেন শত শত যোগপ্রেমী রাউজানে যুবদলনেতা মাসুদ হত্যা মামলার আসামি পার্বত্য এলাকায় র‍্যাবের হাতে আটক হালদা নদীতে দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ

রাউজানে পশ্চিম গুজরায় চোরের উপদ্রব বেড়েছে, এবার গভীর রাতে গৃহস্থের মহিষ চুরি

  • প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৪৩৯ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজানে গভীর রাতে এক গৃহস্থের একটি মহিষ চুরি হয়েছে। ১২ মার্চ ভোর আনাুমানিক সাড়ে পাঁচটার দিকে উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের হাজী বাদশা মিয়ার বাড়িতে চুরির ঘটনাটি ঘটে।এই ঘটনায় গৃহস্থ মোহাম্মদ কামাল উদ্দিন বাদী হয়ে রাউজান থানায় সাধারণ ডায়েরি দায়ের করেন। চুরি হওয়া মহিষের বাজার মূল্য এক লাখ চল্লিশ হাজার বলে জানান গৃহস্থ কামাল উদ্দিন। কামাল উদ্দিন জানান, তিনি পেশায় একজন ছোটখাট ব্যাবসা প্রতিষ্ঠান চালান। পরিবারের ভরণ পোষণের চাহিদা পূরণে ২টি মহিষ লালনপালন করছেন। ১১ মার্চ দিনে নিজ বসতঘরের পাশে বিলে ঘাস খাওয়ার জন্য মহিষ দুটি বেঁধে দেওয়া হয়। এদিন সন্ধ্যায় শরীর অসুস্থ থাকায় মহেশগুলো গোয়ালঘরে আনতে পারেননি তিনি। পরদিন ভোরবেলা মহেষ আনতে গিয়ে তিনি দেখেন দুটি মহিষের মধ্যে একটি মহিষ নেই। অনেক খোঁজাখুঁজি করে পরে এলাকার সিসিটিভির ফুটেছে একটি ট্রাকে করে মহেষ চুরি করে নিয়ে যাওয়ার দৃশ্য শনাক্ত হয়। তারই সূত্র ধরে কামাল উদ্দিন রাউজান থানায় সাধারণ ডায়েরি দায়ের করেন।কামাল উদ্দিন জানান,তার চুরি হওয়া মহিষের বাজার মূল ১ লাখ ৪০ হাজার টাকা।
এদিকে একই ইউনিয়নে মোহাম্মদ ইলিয়াস নামের এক ব্যক্তি জানান, বাড়িতে নিরাপত্তা জনিত কারণে লাগানো সিসিটিভি খুলে নিয়ে যায় চোরচক্র।স্থানীয়রা জানান, এলাকায় দীর্ঘদিন ধরে চোরচক্র সক্রিয় আছে। ইতিমধ্যে পশ্চিম গুজরায় বেশ কিছু এলাকায় চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানোর দাবী জানান ভুক্তভোগীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট