1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের  কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন রাউজান শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদীকে দুর্বৃত্তের গুলি,অবস্থায় সংকটাপন্ন

চারা বটতলে হজরত গফুর আলী বোস্তামী বাজার সেড উদ্বোধন করলেন মেয়র জমির উদ্দিন পারভেজ

  • প্রকাশিত: বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ৬৫৫ বার পড়া হয়েছে

রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের চারাবটতল বাজার সেড নির্মাণ করা হচ্ছে। গতকাল ১৫ ডিসেম্বর বুধবার দুপুরে হজরত গফুর আলী বোস্তামী বাজার নামে (চারাবটতল) নতুন বাজারের নামকরণ ও বাজার সেড নির্মাণ কাজের উদ্বোধন করেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান পৌরসভার কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরীর। শিক্ষক তসলিম উদ্দিনের সঞ্চলনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। বিশেষ অতিথি ছিলেন রাউজান ্উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইরফান আহম্মদ চৌধুরী, ৭নং রাউজান ইউনিয়নের চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু, চট্টগ্রাম রাঙ্গামাটি মোটর মালিক সমিতির সভাপতি ও রাউজান জলিল নগর ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব সৈয়দ হোসেন কোম্পানী, আজিজুল হক কোম্পানী, আবদুল নবী মেম্বার, মোজাজ্জমেল হক খোকন মেম্বার, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম প্রমুখ। এসময় পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, পৌর এলাকায় নাগরিক সুযোগ নিশ্চিত করতে মহা পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী গ্রাম হবে শহর। সেলক্ষ্যে গ্রামে সব ধরনের সুযোগ সুবিধা সৃষ্টি করা হবে। রাউজানের সাংসদ রাউজানকে একটি সমৃদ্ধ রাউজানে পরিনত করেছেন। হজরত গফুর আলী বোস্তামী বাজার শহরতলী আদলে প্রতিষ্ঠা করা হবে। তিনি পৌরবাসীকে সকল উন্নয়ন কাজে সহযোগিতার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট