1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের 

চুয়েটে সাত সহস্রাধিক বৃক্ষের চারা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ২৮৫ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-কে রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং চট্টগ্রাম-৬ রাউজান আসনের এমপি জনাব এ. বি. এম. ফজলে করিম চৌধুরী কর্তৃক উপহার হিসেবে প্রদত্ত সাত সহস্রাধিক বৃক্ষের চারা বিতরণ কার্যক্রম ১৬ই জুলাই (মঙ্গলবার) বিকেল উদ্বোধন করা হয়। চুয়েট ক্যাম্পাসকে আরো সবুজায়নের নিমিত্তে উক্ত চারা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন চুয়েট-এর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। চুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ এ সময় উপস্থিত ছিলেন। চারা বিতরণকালে আরও উপস্থিত ছিলেন উপ-পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ফজলুর রহমান, সহকারী পরিচালক (নিরাপত্তা)মোঃ আনিসুজ্জামান খান।।এ সময় উপাচার্য মহোদয় উক্ত গাছের চারাসমূহ উপহার হিসেবে প্রদানের জন্য রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং চট্টগ্রাম-৬ রাউজান আসনের মাননীয় এমপি এ. বি. এম. ফজলে করিম চৌধুরী-এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।তিনি এ সময় আরো বলেন, বৃক্ষরোপণের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা অনুধাবন করে গাছ লাগাতে হবে নিজের স্বার্থে ও জাতির বৃহত্তর কল্যাণে। গাছ আমাদের পরম বন্ধু। গাছের তৈরি অক্সিজেন গ্রহণ করেই আমরা বেঁচে আছি। ফুলের সৌন্দর্য মনকে প্রফুল্ল করে। ফল মানুষের পুস্টি জোগায়। বৃক্ষ আমাদের ছায়া দেয়। অকাজের গাছটিও জ্বালানি হিসেবে মানুষের উপকারে আসে। শিল্পের নানা উপাদান হিসেবে গাছ ও তার ফল ব্যবহার হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট