1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের 

জাতীতাবাদী শ্রমিক দল ও চট্টগ্রাম বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ননের মিছিল-সমাবেশ

  • প্রকাশিত: সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ২৫৭ বার পড়া হয়েছে

প্রদীপ শীল, রাউজান
দীর্ঘদিন ধরে পরিবহন শ্রমিকদের সংগঠনেও বৈষাম্যের শিকার হয়েছিল শত শত শ্রমিক। রাজনৈতিক হাতিয়ার ব্যবহার করে সংগঠনকে করেছে দলীয় হাতিয়ার। দেশে রাজনৈতিক পটপরিবর্তনে বৈষম্যের শিকার শ্রমিকরা পরিবর্তন চান সংগঠনের। সেলক্ষ্যে চট্টগ্রাম বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের মিছিল ও সমাবেশ করেছে তারা। রবিবার (১১ আগস্ট) রাউজান জলিল নগর বাস ষ্টেশন এলাকায় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের এই সমাবেশে যোগদেন জাতীয়তাবাদী শ্রমিক দল। শ্রমিকদের কল্যাণে কাজ করার অঙ্গিকার নিয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব এমদাদুল হক কোম্পানি । তিনি বলেন, ‘দেশের সবচেয়ে ভয়ংকর রাজত্ব ছিল রাউজানে। একটি গোষ্ঠীর একক ছত্রছায়ায় পরাধিনতার শিকলবন্দী থাকা এ উপজেলার মানুষ আজ স্বাধীন। প্রতিটি পেশাজীবী মানুষ আজ আনন্দিত। মানুষের জান-মাল রক্ষায় পরিবহন শ্রকিদের সজাগ থাকার আহবান জানিয়েছেন তিনি। সভাপতিত্ব করেন সাবেক যুগ্ম সম্পাদক আলী আকবর। অতিথি ছিলেন সাবেক কার্যকরি সভাপতি জসিম উদ্দিন, জালাল উদ্দীন, সাবেক কার্যকরি সভাপতি জালাল উদ্দীন চুনচুন, শফিউল আজম বাচা, সাবেক সদস্য খোরশেদ আলম, বেদারুল আলম ড্রাইভার, বর্তমান অর্থ সম্পাদক নঈম উদ্দিন, সহ-সভাপতি গোলাম মোস্তাফা মাইকেল, জানে আলম মানিক। শ্রমিক নেতা ইছা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় পরিবহন শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন। চট্টগ্রাম বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে থেকে বের করা মিছিলে পরিবহন শ্রমিকেরা অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট