1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের  কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন রাউজান শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদীকে দুর্বৃত্তের গুলি,অবস্থায় সংকটাপন্ন

ঢেউয়াপাড়া উদয়াচল সংসদের সভাপতি ডা.শংকর ও সাধারণ সম্পাদক শিক্ষক দিবাকর

  • প্রকাশিত: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৪৫০ বার পড়া হয়েছে

রাউজানের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ঢেউয়াপাড়া উদয়াচল সংসদের নতুন কমিটি গঠিত হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার রাউজান শ্রী শ্রী জগন্নাথ সেবাশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ধীলন মুহুরী। সভায় ২০২৪ সালের শারদীয় দুর্গা পূজা হিসাব নিকাশ পেশ করেন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দিবাকর বোস বাবু। পরে উদয়াচল সংসদের নতুন কমিটি সংগঠনের লক্ষ্যে দ্বি- বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। দ্বি- বার্ষিক কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা কাজল বোস। কাউন্সিল অধিবেশনে বক্তব্য রাখেন উপদেষ্টা নেপাল কৃষ্ণ শীল, শিক্ষক রাখাল চন্দ্র দে, দীলিপ কুমার চক্রবর্তী, সাধন চক্রবর্তী, বিজন চক্রবর্তী, দিপুল কান্তি দে, স্বপন চৌধুরী, কানু রাম দে, ডা. নির্মল ভট্টাচার্য, অশোক পালিত, প্রদীপ শীল, রনজিত শীল, ভানু শীল, কাঞ্চন সেন, সজল বোস, সনজিত মজুমদার, মিঠু চৌধুরী প্রমুখ। কাউন্সিলে কন্ঠ ভোটে সভাপতি নির্বাচিত হয় ডা. শংকর দে ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয় শিক্ষক দিবাকর বোস বাবু। পরে ৫১ সদস্য বিশিষ্ট পুনাঙ্গ কমিটি গঠন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট