1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজান পৌর ৮ নম্বর ওয়ার্ডে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ ও নির্বাচনী কার্যালয় উদ্বোধন রাউজানে সন্ত্রাস ও মাদক নির্মূলে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান গিয়াস কাদের চৌধুরীর নির্বাচনের আগে রাউজানে সংখ্যালঘুদের বাড়িতে অগ্নিসংযোগ:পরিদর্শনে নাগরিক সমাজ নোয়াজিষপুরে ধানের শীষের প্রার্থীর পক্ষে গণসংযোগ ও পথসভা রাউজানে ফসলি ক্ষেত নষ্টকে কেন্দ্র করে একপক্ষীয় হামলায় একই পরিবারের আহত তিন কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান সম্প চার বছরেও নলকূপের গর্ত ঢাকেনি কর্তৃপক্ষ,প্রাণ গেল শিশুর রাউজান প্রেস ক্লাবের নব-নির্বাচিত কমিটির শপথ ও বর্ষপঞ্জিকার মোড়ক উন্মোচন সম্পন্ন মাইজভাণ্ডার দরবার শরীফে মোমবাতি প্রতীকের প্রার্থীর সৌজন্য সাক্ষাৎ রাউজানে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির অফিস উদ্বোধন

নির্বাচনে রেড জোন রাউজান,মাঠে যৌথ নিরাপত্তা মহড়া

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে রেড জোনের আওতাভুক্ত রাউজানে যৌথ নিরাপত্তা মহড়া দিয়েছে উপজেলা প্রশাসন,পুলিশ ও সেনাবাহিনী। নির্বাচন উপলক্ষে রাউজান আসনে বিশেষ নিরাপত্তার পরিকল্পনা নিয়েছে পুলিশ,প্রশাসন ও নির্বাচন কমিশন। এরই অংশ হিসেবে নিরাপত্তা মহড়া দিয়েছে উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনী। রাউজানের সর্বস্থরের মানুষ যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে সেজন্য এই প্রচারণা ও মহড়া দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এসএম রাহাতুল ইসলাম। এদিকে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.সাজেদুল ইসলাম জানিয়েছেন আগামী ১২ ফেব্রয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারেরা যাতে নিরাপদে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেজন্য এই মহড়া। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর ২ টা ৩০মিনিটের রাউজান উপজেলা পরিষদ চত্বর থেকে এই মহড়া শুরু করা হয়। পরে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা প্রদক্ষিণ করে। মহড়ায় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা এস. এম রাহাতুল ইসলাম ও রাউজান থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলামের যৌথ উদ্যোগে আয়োজিত মহড়ায় উপজেলা সহকারী কমিশনার ভূমি অংচিং মারমান এবং বিপুল সংখ্যক পুলিশ ও সেনাবাহিনীর সদস্য অংশগ্রহণ করেন। গাড়ি বহরে পুলিশের ২০টি মোটরসাইকেল ও পুলিশের ৪টি পিকাপ, সেনাবাহিনীর ২টি গাড়ি এবং ইউএনও, এসিল্যান্ড এর গাড়ি ছিল। এদিকে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম -৬ (রাউজান) আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, ১২দলের পক্ষে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শাহ জাহান মঞ্জু, বৃহত্তর সুন্নি জোটের প্রার্থী অধ্যক্ষ ইলিয়াছ নুরী, গণসংহতি আন্দোলনের প্রার্থী নাছির উদ্দীন তালুকদার। রাউজান উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১ লাখ ৭৮ হাজার ৯৭১জন পুরুষ এবং ১ লাখ ৬১ হাজার ১৭জন নারী ভোটার মিলে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ৯৮৮জন। ৯৫টি ভোটকেন্দ্রের ভোটকক্ষ রয়েছে ৬৩৯টি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট