1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের  কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন রাউজান শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদীকে দুর্বৃত্তের গুলি,অবস্থায় সংকটাপন্ন

নোয়াজিষপুরে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে বিশেষ মহিলা মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ২১৪ বার পড়া হয়েছে

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, নোয়াজিষপুর ইউনিয়ন শাখার ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.), ফাতেহায়ে ইয়াজদাহুম ও বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-এর ৯৭তম খোশরোজ শরীফ উদযাপন উপলক্ষে বিশেষ মহিলা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার মূঈনীয়া আজিজিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন এসজেডএইচএম ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন মহিলা সংগঠন ‘আলোর পথে’-এর সিনিয়র সদস্য উম্মে আল আসফিয়া। ধর্মীয় আলোচনা করেন একই সংগঠনের সিনিয়র সদস্য এডভোকেট শাহজাদী ইয়াসমিন মুক্তার।গহিরা আলিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক শারমিন আক্তারের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত,নাতে রাসুল (সা.) ও মাইজভাণ্ডারী কালাম পরিবেশনার মধ্য দিয়ে মাহফিলের আনুষ্ঠানিকতা শুরু হয়।বক্তারা বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)আমাদেরকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শে জীবন গঠনের শিক্ষা দেয়। বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-এর শিক্ষা ও আদর্শ মানবকল্যাণ,ভ্রাতৃত্ব, সহনশীলতা ও নৈতিকতার অনন্য দৃষ্টান্ত।তাঁর প্রদর্শিত পথে চললে ব্যক্তি, পরিবার ও সমাজ আলোকিত হয়। বিশেষ করে নারীদের নৈতিক শিক্ষা,ইমান-আকিদা সুদৃঢ়করণ এবং সামাজিক দায়বদ্ধতা পালনে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা।মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। এ সময় নোয়াজিষপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত বিপুল সংখ্যক মহিলা ভক্ত, অনুসারী ও ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে মাহফিল প্রাঙ্গণ ধর্মীয় ভাবগাম্ভীর্যে মুখরিত হয়ে ওঠে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট