1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানের ৬ জুয়ারী আটক,টাকাসহ জুয়া খেলার সামগ্রী জব্দ রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নোয়াজিষপুর ফতেনগর চৌমুহনী বাজার পরিচানা কমিটির ঈদ পুণর্মিলনী ও প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ৫ জুন, ২০২৩
  • ৩৩০ বার পড়া হয়েছে

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন, রাউজান এখন সমৃদ্ধ একটি উপজেলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে সমগ্র বাংলাদেশে যে যতগুলো উন্নয়ন হয়েছে তা আজ দশ্যমান। এরই ধারাবাহিকতায় উন্নয়নের ছোঁয়ায় বদলে যাওয়া রাউজান এখন স্বপ্নের রাউজান। রাউজানবাসীকে নিয়েই আমার স্বপ্ন উল্লেখ করে তিনি আরও বলেন, রাউজানের প্রতিটি মানুষ সুখে শান্তিতে থাকুক, ব্যবসা করে স্বাবলম্বী হোক এটাই আমাদের প্রত্যাশা। রোববার রাতে নাদিয়া কনভেনশন হলে নোয়াজিষপুর ফতেনগর গাবগুলাতল চৌমুহনী বাজার পরিচানা কমিটির ঈদ পুণর্মিলনী ও প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন এম সরোয়ার্দী সিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাউজান থানার ভারপাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ্ আল হারুন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান ইকবাল, প্রকৌশলী শাহজাহান কবির মুন্না, ডাক্তার নারায়ণ চন্দ্র নাথ। ছাত্রলীগ নেতা আব্দুল মোতালেব সোহেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন আলহাজ্ব অহমদ ছগীর, সায়েমুর রহমান রিপুল, নুরুল আমিন মুন্সি, দিদারুল আলম, ডা: খোরশেদ,আলহাজ্ব নুরুল আলম, হারুনুর রশিদ মেম্বার, শাহাদাত মঞ্জুর হোসেন, জসিম উদ্দিন চৌধুরী, ইসমাঈল হোসেন, বখতেয়ার হোসেন, শফিউল বশর, কামরুল হাসান, আলাউদ্দীন আলম, শওকত ওসমান চৌধুরী, কুতুব উদ্দিন সিকদার, মো. সেলিম, ডা: রিগান শীল, মোঃ হাসেম, অভি রায়, সালাউদ্দিন, মো. আলম, মো. জামাল প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি এবিএম ফজলে করিম চৌধুরীকে ও ইউপি চেয়ারম্যান লায়ন এম সরোয়ার্দী সিকদারকে সম্মানা স্মারক প্রদান করা হয়। একই সঙ্গে বিনামূল্যে চক্ষুসেবায় অবদানের জন্য রয়েল চক্ষু হাসপাতালের পরিচালক ডা. নারায়ণ চন্দ্র নাথকে সংবর্ধনা প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট