1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের 

পাহাড়তলীতে চাচাতো-জেঠাতো ভাইয়ের বিরোধ ছুরিকাঘাতে আহত যুবক হাসপাতালে ভর্তি।

  • প্রকাশিত: সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ৩৫৪ বার পড়া হয়েছে

রাউজানে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সিরাজুল ইসলাম (২৭) নামে এক যুবক আহত হয়েছেন।রবিবার রাতে রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।আহত সিরাজ ওই এলাকার জনব আলী ছেলে বলে জানা গেছে। স্থানীয় ইউপি সদস্য জানে আলম জানান,তার ওয়ার্ডের অজগর ও সিরাজ দুই চাচাতো জেঠাতো ভাইয়ের মধ্যে পাহাড়তলী বাজারের মার্কেট নিয়ে বিরোধ চলে আসছিল।আজগরের খালাতো ভাই ও সাবেক ইউপি সদস্যের ছেলেরা খালাতো ভাইয়ের পক্ষ নিয়ে সিরাজুল ইসলামকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে নোয়াপাড়া পাইওনিয়র হাসপাতালে নিয়ে যান। অবস্থা অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক। স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. রোকন উদ্দিন বলেন,‘সাবেক ইউপি সদস্য নুরুল ইসলামের জুয়েল, হায়দার ও কায়েসের সঙ্গে বাকবিতন্ডার এক পর্যায়ে সিরাজকে ছুরিকাঘাত করা হয়।সিরাজের মাথায়,পায়ে ও পেটে মারাত্মক জখম হয়েছে বলে শুনেছি। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন তার স্বজনরা।’ পাহাড়তলী চৌমুহনী বাজারের মার্কেট (বহুতল ভবন) নিয়ে বিরোধের জের ধরে ঘটনাটি ঘটেছে। রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল বলেন,‘পাহাড়তলীতে দু’পক্ষের মারামারির ঘটনায় এখনো থানায় কেউ অভিযোগ করেনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট