1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে দুর্ধর্ষ ডাকাতি, মসজিদের মাইকে প্রচারের পর দিক একে একে ৯ ডাকাত আটক রাউজান পৌর ৮নং ওয়ার্ডে হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ রাউজান প্রেসক্লাবে উদ্যাগে ঈদ উপহার বিতরণ করলেন বিএনপি নেতা মোহাম্মদ আলী সুমন ডাবুয়া–মেলুয়ায় অবৈধ ইটভাটা, প্রতিদিন পুড়ছে শত শত মণ কাঠ রাউজানে পশ্চিম গুজরায় চোরের উপদ্রব বেড়েছে, এবার গভীর রাতে গৃহস্থের মহিষ চুরি রাউজানে মাটিখেকো সিন্ডিকেট বেপরোয়া,লোকদেখানো অভিযানে কাজ হচ্ছে না রাউজানে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামানায় ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল রাউজান সরকারি কলেজ ছাত্রদলের ইফতারি বিতরণ রাউজানের ৬ জুয়ারী আটক,টাকাসহ জুয়া খেলার সামগ্রী জব্দ রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’

ভূমিমন্ত্রীর সাথে চট্টগ্রাম জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যের সৌজন্য সাক্ষাৎ।

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ৩৪৩ বার পড়া হয়েছে

চট্টগ্রাম জেলা পরিষদের নবনির্বাচিত দুই সদস্য ভূমিমন্ত্রী সাইফুজ্জমান চৌধুরী জাবেদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়ে মতবিনিময় করেছেন। সোমবার (২৪ অক্টোবর) সচিবালয়ে ভুমিমন্ত্রীর দপ্তরে এ সৌজন্য সাক্ষাতে তারা মিলিত হন।

চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে কর্ণফুলী উপজেলা ও চসিক আংশিক (১৮টি ওয়ার্ড) নিয়ে গঠিত ৯ নং ওয়ার্ড থেকে নির্বাচিত দক্ষিণ জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইসলাম আহমেদ ও আনোয়ারা থেকে নির্বাচিত আলমগীর চৌধুরী ভূমিমন্ত্রীর সাথে এ সৌজন্য সাক্ষাতে অংশ নেন।

এ সময় ভূমিমন্ত্রী বলেন, স্বচ্ছতা ও ন্যায় নীতির সাথে দায়িত্ব পালন করে জনরায়ের প্রতি আস্থার প্রতিদান দিতে হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে চলমান উন্নয়ন অগ্রযাত্রা প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে পৌঁছে দিতে নিরলসভাবে পরিশ্রম করে যেতে হবে। জনপ্রতিনিধিত্ব করা একটি দায়িত্ব, এখানে নিজের লাভ ক্ষতি বিবেচনার সুযোগ নেই। জবাবে নবনির্বাচিত দুই সদস্য যথাযথভাবে দায়িত্ব পালনে নিজেদের অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট