1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানের ৬ জুয়ারী আটক,টাকাসহ জুয়া খেলার সামগ্রী জব্দ রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রফিকুল আলম মাইজভাণ্ডারী প্রকাশ (রফিক ফকির)এর ৩য় ওফাত বার্ষিকী উদযাপন

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ২৭৮ বার পড়া হয়েছে

মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ, ফটিকছড়ি ধর্মপুর দায়মোল্লাহ তালুকদার বাডী শাখার প্রতিষ্ঠাতা রফিকুল আলম মাইজভাণ্ডারী প্রকাশ (রফিক ফকির)এর ৩য় ওফাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও ছেমা মাহফিল( ৬ মার্চ) সোমবার রাতে অনুষ্ঠিত হয়।সংগঠনের সভাপতি মোঃ আকবর হোসেন মানিক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমানের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মরহুমের পুত্র মুহাম্মদ আবুল কালাম। মাহফিলের প্রধান বক্তার তকরির করেন মাওলানা তরিকুল ইসলাম মাইজভাণ্ডারী।কোরআন তেলোয়াত, নাতে রাসূল (দঃ) ও মাইজভাণ্ডারী গজল দিয়ে মাহফিলের সূচনা হয়।
এতে বিশেষ বক্তা ছিলেন মাওলানা মহিউদ্দিন আলকাদেরী, সাংগঠনিক সমন্বয়কারী মোঃ আকতারুজ্জামান বাবর, আল আইন ছানাইয়া শাখার সভাপতি মোঃ নুরুল আজিম। উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ, ফটিকছডি (ঘ) জোনের সাংগঠনিক সমন্বয়কারী মাস্টার মোঃ নাসির উদ্দিন,রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মাওলানা এম বেলাল উদ্দিন। সাংগঠনিক সমন্বয়কারী মোঃ মাহবুবুল আলম সওদাগর,ফরহাদাবাদ দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন মাওলানা মোঃ ফয়জুল হক (আসিফ),মুহাম্মদ সাহাবু সও দাগর,নিলয় স্বত্তাধিকারী মোঃ হোসেন সহ মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ, বিভিন্ন শাখা সংগঠনের সদস্য বৃন্দ ও এলাকাবাসী।
মাহফিলে মিলাদ কিয়াম পরিচালনা করেন উওর সর্তা দায়রা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা মোঃ শহিদ উল্লাহ ভান্ডারী।এতে আখেরী মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক মাওলানা এম বেলাল উদ্দিন মাইজভান্ডারী।
বক্তারা বলেন মাইজভাণ্ডারী তরিকার দর্শন প্রচার প্রসারে গাউছিয়া হক কমিটি নিরব ভাবে কাজ করে বিশ্ব অলি শাহান শাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) এর বানী গুলো সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে।বক্তারা আরো বলেন মরহুম রফিকুল আলম মাইজভাণ্ডারী আমৃত্যু দেশ ও প্রবাসে মাইজান্ডার দরবারের জন্য একজন নিবেদীত প্রান ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট