1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানের ৬ জুয়ারী আটক,টাকাসহ জুয়া খেলার সামগ্রী জব্দ রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাউজানের পূর্ব গুজরায় ফাতেহায়ে ইয়াজদাহুম মাহফিল সম্পন্ন

  • প্রকাশিত: সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ৩৬৭ বার পড়া হয়েছে

মারকাযে এশায়াতে আহলে সুন্নাত বাংলাদেশ, রাউজান শাখার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষ্যে “আজিমুশশান মিলাদ মাহফিল গরীব উল্লাহ পাড়া মরহুম মুন্সি মিয়ার বাড়ীতে অনুষ্ঠিত হয়েছে। ২৪ ডিসেম্বর শনিবার রাতে অনুষ্ঠিত এ মাহফিলে আশেকানে পাক পাঞ্জাতনআকতার রজা সুন্নিয়া ট্রাষ্টের সাধারণ সম্পাদক গাজী শাহফাজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ওষখাইনীরি শাহ আলী রজা কানু শাহ নাতি হযরত শাহসুফি শায়খ মাওলানা মীর মুহাম্মদ মঈননুদ্দীন নুর সিদ্দিকী আল কুরাইশী (মাঃ জিঃ আঃ)। প্রধান অতিথি ছিলেন পূর্ব গুজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবাস উদ্দিন আহমেদ। উদ্বোধক ছিলেন বাগোয়ান ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ আনোয়ার হোসেন, প্রধান বক্তা ছিলেন শাহ চান্দ আউলিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আব্দুর রহমান নুরী,বিশেষ বক্তা ছিলেন নোয়াপাড়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার সুপার হযরাতুলহাজ্ব মাওলানা সৈয়দ শওকত হোসেন রজভী, গরীব উল্লাহ পাড়া জামে মসজিদের খতিব মাওলানা আজিজুর রহমান আলকাদেরী। সংগঠনের দপ্তর সম্পাদক জাবেদুল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পূর্ব গুজরা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মুহাম্মদ খালেদ,গাউছিয়া কমিটি বাংলাদেশ গরীর উল্লাহ পাড়া ইউনিট শাখার সভাপতি রাজা মিয়া। উপস্থিত ছিলেন মাওলানা আমজাদ হোসেন নূরী,মাওলানা মুহাম্মদ সরওয়ার আলম আলকাদেরী,মাওলানা মুহাম্মদ হাবিবউল্লাহ মিসবাহ বদরী,সংগঠনের সভাপতি আলহাজ¦ আহম্মদ ছাফা,সাধারণ সম্পাদক মুহাম্মদ সোহেল, মুহাম্দ জাবেদ,মুহাম্মদ ইয়াছিন,সাগর,আশরাফ,
হায়দার,বাদশা,মাসুদ,এহসান, আবিদ,আরিফসহ সংগঠনের নেতৃবৃন্দ। মাহফিলে প্রধান মেহমান বলেন, প্রিয় নবীজি (দ.)’র অনুসরণ-অনুকরণ বাদ দিয়ে দুনিয়াবী স্বার্থের জন্য ভ্রান্ত মতবাদের পিছনে ছুটছে। নবীজির সুন্নাত বাদ দিয়ে আচার-আচরণে, লেবাসে-পোষাকে ইহুদী-নাছারাদের পদাংক অনুসরণ করছে। যার ফলে মুসলিম যুবকদের ঈমানী শক্তি দিন দিন লোপ পাচ্ছে। আর পরিবারে, সমাজে, দেশে শান্তির বিলুপ্তি ঘটছে। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে মুসলিম যুবকদেরকে আল্লাহ ও রাসূলের ভালবাসা অন্তরে নিয়ে নবীজির পদাংক অনুসরণ করতে হবে, সুন্নাত মোতাবেক জীবনযাপন করতে হবে। এবং সকলকে সংগঠনের পতাকা তলে যোগদান করে ঈমান, আক্বিদা ঠিক রেখে আল্লাহুর ইবাদত বন্দেগী এবং রাসূল (সা:) এর সুন্নাত পালনে উদাত্ব আহবান জানান। মাহফিল শেষে দেশ-জাতির উন্নতি ও সকলের মনোবাসনা পূরণ এবং রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী ও ফারাজ করিম চৌধুরীর জন্য বিশেষ দোয়া মুনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট