1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানের ৬ জুয়ারী আটক,টাকাসহ জুয়া খেলার সামগ্রী জব্দ রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাউজানে অনুমোদনহীন ওষুধ রেখে ৬০ হাজার টাকা জরিমানা গুনল ৬ প্রতিষ্ঠান

  • প্রকাশিত: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ২৩৭ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজানে অনুমোদনহীন ওষুধ রাখাসহ ড্রাগ আইন লঙ্ঘনের দায়ে ৬ ফার্মেসীর মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।গতকাল শনিবার সকালে রাউজান পৌরসভার জলিল নগর ও গহিরা এলাকায় পৃথক অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রাউজান উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ শিকদার।সহযোগিতা করেন চট্টগ্রাম জেলা ওষুধ প্রশাসনের সহকারী পরিচালনক মো. সাখাওয়াত হোসেন রাজু আকন্দ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুরে আলম দ্বীন, রাউজান থানা পুলিশ ও আনসার সদস্যবৃন্দ। ইউএনও আবদুস সামাদ সিকদার বলেন, রাউজানে ওষুধের দোকানে অভিযান চালিয়ে ৬টি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ওই ছয় প্রতিষ্ঠান অনুমোদনহীন, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার পাশাপাশি ড্রাগ আইন অমান্য করে ব্যবসা পরিচালনা করছিল। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন এ কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট