1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানের ৬ জুয়ারী আটক,টাকাসহ জুয়া খেলার সামগ্রী জব্দ রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাউজানে কালবৈশাাখীর তান্ডবে গাছপালা-ঘরবাড়ী বিধস্ত

  • প্রকাশিত: সোমবার, ৬ মে, ২০২৪
  • ১৫৯ বার পড়া হয়েছে

কালবৈশাখীর তান্ডবে রাউজানের বিভিন্ন এলাকায় সড়কের পাশে ও বিভিন্ন এলাকায় গাছ ভেঙ্গে পড়েছে । এছাড়া ও রাউজানের বিভিন্ন এলাকায় কিছু কিছু কাঁচা ঘর বাতাসে উড়িয়ে নিয়ে যায় । গত কয়েকদিন ধরে কাল বৈশাখীর তান্ডব ও গত ৫ মে রবিবার দিবাগত রাতে প্রবল বর্ষণ ও প্রচন্ড জোরে বাতাস বয়ে যায় । ৬ মে সোমবার দুপুরে রাউজানে প্রবল বর্ষণ ও প্রচন্ড জোরে বাতাস বয়ে যায়। রাউজান নোয়াপাড়া সড়ক, দোস্ত মোহাম্মদ চৌধুরী সড়ক, হাফেজ বজলুর রহমান সড়ক সহ রাউজানের বিভিন্ন এলাকার সড়কের পাশে রোপন করা অনেক ফলজ গাছ ভেঙ্গে যায়। কালবৈশাখীর তান্ডবে রাউজানের দক্ষিন হিংগলা কাজী বাড়ীর বিধবা মহিলা কামরুন নাহারের বসত ঘরের টিনের চালা উড়িয়ে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে । চিকদাইর হক বাজারের পাশে একটি টিনের ঘরের চালা উড়িয়ে নিয়ে যায়। রাউজানের বিভিন্ন এলাকায় শতাধিক পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্থ হয় বলে স্থানীয় সূত্রে যানা গেছে। এ ব্যাপারে রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোরশেদ বলেন, কাল বৈশাখীর তান্ডবে রাউজানে বৃক্ষ ভেঙ্গে পড়েছে কিছু কিছু এলাকায়। কয়েকটি পরিবারের বসতঘর বিধস্থ হয়েছে। রাউজান উপজেলা কৃষি অফিসার মাসুম কবির বলেন, রাউজানের বিভিন্ন এলাকায় বৃষ্টির কারনে পাকা বোরো ধান কাটতে পারছেনা কৃষকরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট