1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানের ৬ জুয়ারী আটক,টাকাসহ জুয়া খেলার সামগ্রী জব্দ রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাউজানে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-চাপাতিসহ গ্রেপ্তার-৪অপর অভিযানে বন্দুকসহ আটক-৩

  • প্রকাশিত: বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ২০৬ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজানে পৃথক অভিযানে দেশীয় তৈরি অস্ত্র, এলজি, চাপাতি ছুরি, কিরিচসহ ৭জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। রাউজান থানা সূত্র মতে, গত মঙ্গলবার রাত সাড়ে ৮টায় ডাকাতির প্রস্তুতিকালে নোয়াপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের শাহজানের চৌদ্দ কলোনী থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার চারজন হলেন, নোয়াপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নিরামিস পাড়ার শেখ আহম্মদের ছেলে মো. শেখ রাফাত (৩০), একই এলাকার ফজল কাদেরের ছেলে মেহেদী হাসান মুরাদ (২২), ৯নং ওয়াডের কচুখাইন রফিক সওদাগর বাড়ির মো. বাবুলের ছেলে মো. হাসান মুরাদ (২৪, ২ নং ওয়ার্ডের আচার্য্য পাড়ার মো. মতিনের ছেলে মো. ইমরান (২৫)। এ চারজনের কাছ থেকে দেশীয় তৈরি অস্ত্র (এলজি), কার্তুজ, দুটি টিপ ছুরি, কিরিচ, চাপাতি সদৃশ লোহার তৈরি কুড়াল উদ্ধার করা হয়। অপরদিকে সিএনজি চালিত অটোরিকশা যোগে যাওয়ার সময় তিন অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের পাহাড়তলী চুয়েট গেইট থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন, হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শার নুর খলিফার বাড়ির আশারাফ আলীর ছেলে আবদুর রহিম বাদল (২৭), একই এলাকার প্রয়াত শফিকুল ইসলামের ছেলে শাহাদাত হোসেন (২২) ও প্রয়াত খলিলুর রহমানের ছেলে মো. ইকবাল হোসেন কামাল (২৬)। তাদের কাছ থেকে একনলা বিশিষ্ট বন্দুক (আগ্নেয়স্ত্র), একটি সিএনজি চালিত অটোরিকশা (চট্টগ্রাম-থ-১১-৯৪২৭) জব্দ করা হয়। রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল বলেন, পৃথক অভিযানে একটি ডাকাত দলের অস্ত্রধারী চারসদস্য ও বিক্রির উদ্দেশে অস্ত্র পাচারকালে তিনজনসহ  ৭জনকে গ্রেপ্তার করা হয়েছে। পৃথক মামলা রুজু শেষে গ্রেপ্তার সাতজনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট