1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের  কাগতিয়া দরবারের খতমে কোরআন মাহফিল সম্পন্ন

রাউজানে ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে প্রতিহত করা হবে

  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৬৬৪ বার পড়া হয়েছে

শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে রাউজানের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষদের  সঙ্গে শুভেচ্ছা করেছেন রাউজান পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক ও রাউজান পৌরসভার ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রেজাউল রহিম আজম। মঙ্গলবার অষ্টমীতে রাউজান পৌর এলাকার পালিত পাড়া শিবমন্দির, রাস বিহার ধাম মন্দিরের পূজা মণ্ডপসহ বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন তারা।এসময় আরও উপস্থিত ছিলেন রাউজান সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফয়েজুল ইসলাম চৌধুরী টিপু, বিএনপি নেতা আবু বক্কর চৌধুরী,যুবদল নেতা শহীদুল ইসলাম,তাপস দাশগুপ্ত প্রমুখ।পরিদর্শনকালে সাবেক কাউন্সিলর রেজাউল রহিম আজম বলেন, পৃথিবীতে যখন অত্যাচার অনাচার শুরু হয়, তখন অসুরকে বধ করতে দেবী দুর্গার আবির্ভাব ঘটে। অসুর বিনাশের মাধ্যমে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হয়। তিনি বলেন, রাউজান সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে সকল ধর্মের মানুষের বসবাস। এই সম্প্রীতি অটুট রেখে আমাদের চলতে হবে। কোনো প্রকার উগ্রবাদ রাউজানে ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। বিএনপি নেতা সৈয়দ মঞ্জুরুল হক বলেন, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে উদযাপন করতে বিএনপির নেতাকর্মীরা নজরদারি করছে। তারা নিরাপত্তা প্রহরীর দায়িত্ব পালন করছে। একটি মহল হিন্দু সম্প্রদায়ের মধ্যে অসন্তোষ তৈরি করে জাতিগত সম্প্রীতির ঐতিহ্য নষ্ট করার চেষ্টা করছে।এসব দুষ্কৃতিকারীদের প্রতিহত করতে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট