1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাউজান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কঠোর – এমপি গিয়াস কাদের 

রাউজানে ধানের পোকামাকড় দমন ব্যবস্থাপনা শীর্ষক মাঠ দিবস অনুষ্টিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে

নেজাম উদ্দিন রানা
চট্টগ্রামের রাউজানে কীটনাশকের ব্যবহার কমিয়ে ধানের পোকামাকড় দমন ব্যবস্থাপনা শীর্ষক মাঠ দিবস অনুষ্টিত হয়। ৮ মে বৃহস্পতিবার  দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং ব্রি স্যাটেলাইট স্টেশন চট্টগ্রামের আয়োজনে, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গাজীপুর  কীটতত্ত্ব বিভাগের বাস্তবায়নে বিনাজুরী ইউনিয়নের উত্তর গুজরা বিনাজুরী সার্বজনীন দয়াময়ী কালীবাড়ি মাঠে অনুষ্ঠানে
মাঠ দিবসের অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাসুম কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট,গাজীপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ নজমুল বারী।বিশেষ অতিথি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, গাজীপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এ বি এম আনোয়ার উদ্দিন মাছুম, সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ মামুনুর রশিদ,রাউজান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানা। উপ সহকারী কৃষি কর্মকর্তা শিবু সংকর দে’র সঞ্চালনায় বক্তব্য রাখেন উপ সহকারী কৃষি কর্মকর্তা কাজী মোছাম্মৎ ইয়াছমিন আকতার, অসীম বিকাশ সেন, মিল্টন দাশ, কৃষক শপু বড়ুয়া, মনোজ বড়ুয়া।অনুষ্ঠানে স্থানীয় শতাধিক কৃষক হঅংশ নেন।অনুষ্ঠানে অতিথিগণ বলেন, কীটনাশকের ব্যবহার শুধু ফসল নয়, মানবজীবনেও ক্ষতিকর প্রভাব ফেলে। তাই কীটনাশকের ব্যবহার কমাতে হবে। অনুষ্ঠানে কীটনাশকের ব্যবহার কমিয়ে ধানের পোকামাকড় দমন ব্যবস্থাপনার উপর তথ্যচিত্র প্রদর্শনী করা হয়। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট