1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
রাউজানের ৬ জুয়ারী আটক,টাকাসহ জুয়া খেলার সামগ্রী জব্দ রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’ রাউজানের চিকদাইরে আসবাবপত্র ভাংচুর করে।পরে একটি ট্রাকে করে লুট করা মালামাল নিয়ে যাওয়ার দৃশ্য। রাউজানে চাঞ্চল্যকর যুবদল কর্মী মুজিব হত্যা মামলায় রাজমিস্ত্রী নাঈমকে আটক ও মুক্তির দাবি সংবাদ সম্মেলন আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা: জ্ঞানের চর্চায় গড়ে উঠুক আলোকিত ভবিষ্যৎ রাউজানে পুলিশের বিশেষ অভিযান ২টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার ১৯ মাসে ২১ খুন রাউজানে দুর্বৃত্তের গুলিতে আবারও যুবদল কর্মী নিহত রাউজানে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু রাউজানে হিন্দু বাড়িতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন হিন্দু ফাউন্ডেশান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাউজানে পুকুরে হাতজালে ধরা পড়ল বিরল প্রজাতির সাকার ফিস।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ৩১৯ বার পড়া হয়েছে
চট্টগ্রামের রাউজানে উপজেলার একটি পুকুরে বিরল প্রজাতির সাকার মাউথ ক্যাট ফিস মাছ পাওয়া গেছে। মাছটির মাথা থেকে লেজ পর্যন্ত ডোরাকাটা দাগ।’ স্থানীয়ভাবে এটি রাক্ষুসে মাছ হিসেবে পরিচিত।বৃহস্পতিবার (৪ মে) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ডাঃ রাজা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পাশ্ববর্তী পুকুরে মাছটি ধরা পড়ে।স্থানীয় যুবক মোহাম্মদ ইরফানুল হক (৩৫) বলেন, সকালে হাত জাল নিয়ে বাড়ির পুকুরে জাল ফেলি। জাল টেনে আনার পর সাকার ফিস নামের মাছটি জালে ধরা পড়ে।মাছটির সারা গায়ে সারি সারি ছোট ছোট কাটা এবং ছোট-কালো রঙের বিন্দু বিন্দু ছাপ রয়েছে।হাতজালে সাকার ফিস ধরা পড়ার পর বিরল প্রজাতির  এট মাছটি দেখতে বাড়ির লোকজন ভিড় জমায়। মাছটি
১৪০০ গ্রাম ওজনের। এটি ২০ ইঞ্চি লম্বা। পরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার পরামর্শে মাছটি মাটিতে ফুতে ফেলা হয়।স্থানীয়রা জানান, পুকুরের সাথে বিলের সংযোগ থাকায় হালদা নদীর জোয়ারের পানির সাথে মাছটি পুকুরে প্রবেশ করতে পারে।এই বিষয় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পিযুষ প্রভাকর বলেন, ‘ সাকার মাউথ ক্যাট ফিস’ নামে পরিচিত বিরল প্রজাতির এই মাছ বিভিন্ন সময়ে রাউজানের পুকুর জলাশয়ে হাতজালে ধরা পড়ে। মাছটির বৈজ্ঞানিক নাম হাইপোসটোমাস প্লিকোসপোমাস। এই মাছ পরিবেশের জন্য ক্ষতিকর। মাছটি পুকুরের অন্যান্য মাছ খেয়ে ফেলে। এটি অক্সিজেন ছাড়া দুই-তিনদিন বেঁচে থাকতে। মাছটি কোথাও পাওয়া গেলে কেটে মাটিতে ফুতে ফেলার পরামর্শ দেন।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট