1. multicare.net@gmail.com : আলোকিত রাউজান :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে দুর্ধর্ষ ডাকাতি, মসজিদের মাইকে প্রচারের পর দিক একে একে ৯ ডাকাত আটক রাউজান পৌর ৮নং ওয়ার্ডে হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ রাউজান প্রেসক্লাবে উদ্যাগে ঈদ উপহার বিতরণ করলেন বিএনপি নেতা মোহাম্মদ আলী সুমন ডাবুয়া–মেলুয়ায় অবৈধ ইটভাটা, প্রতিদিন পুড়ছে শত শত মণ কাঠ রাউজানে পশ্চিম গুজরায় চোরের উপদ্রব বেড়েছে, এবার গভীর রাতে গৃহস্থের মহিষ চুরি রাউজানে মাটিখেকো সিন্ডিকেট বেপরোয়া,লোকদেখানো অভিযানে কাজ হচ্ছে না রাউজানে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামানায় ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল রাউজান সরকারি কলেজ ছাত্রদলের ইফতারি বিতরণ রাউজানের ৬ জুয়ারী আটক,টাকাসহ জুয়া খেলার সামগ্রী জব্দ রাউজান প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা’রমজান শুধু রোজা রাখার মাস নয়;এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়’

রাউজানে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির অফিস উদ্বোধন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১৬৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন,“অতীতে কয়েকটি নির্বাচন হয়েছে রাতের নির্বাচন।কিন্তু আগামী ১২ তারিখের নির্বাচন হবে শান্তির পক্ষে ও স্বৈরাচারের বিপক্ষে।এই নির্বাচন হবে উৎসবমুখর।এ নির্বাচনে মা-বোনেরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে ধানের শীষকে জয়যুক্ত করবেন।”তিনি এসব কথা বলেন গতকাল ২৬ জানুয়ারি সোমবার সন্ধ্যা সোয়া ৭টায় রাউজান পৌরসভার ঢেউয়া হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের নির্বাচন পরিচালনা কমিটির অফিস উদ্বোধন ও এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে।যুবদল নেতা মুহাম্মদ আলী হামজার সভাপতিত্বে এবং যুবদল নেতা শাহ আলম তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহম্মদ,হাবিব উল্লাহ মাস্টার,সাবের সুলতান কাজল ও নুরুল আবচার।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুহাম্মদ মোরশেদ,মুহাম্মদ রাসেল,এস.এম.আলমগীর,মুহাম্মদ হাসেম,আবদুল আজিজ রানা,ছেফায়েত আলভী, হাফেজ নাঈম,দিদার,শাওন,নুরুল আমিন,আরিফ, রোহান,ফরমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট